চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়মিত মাস্টার্স কোর্সে কম খরচে পড়ার সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:29 পূর্বাহ্ন 19, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো, মূল ক্যাম্পাসের পেছনে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে অল্প খরচে বাইরের শিক্ষার্থীদের মাস্টার্স করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলা-সামাজিক বিজ্ঞান-বাণিজ্য অনুষদ থেকে বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীরা এ সুযোগ বেশি পাবেন। তবে নির্দিষ্ট নিয়ম মেনে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মধ্যদিয়ে বাইরের এ শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। 

অনেক শিক্ষার্থী স্নাতক শেষে চাকুরি জীবনে প্রবেশ করে আবার অনেকে বৃত্তি নিয়ে দেশের বাইরে চলে যায়। এমন ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রাম গুলোতে শুরু থেকেই অনেক সিট ফাঁকা থেকে যায়। ফাঁকা থাকা এসব সিটে বাইরের শিক্ষার্থীদের সুযোগ করে দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

তিনি বলেন: অনেক ডিপার্টমেন্টেই কিছু ছেলে মেয়ে চাকুরি নিয়ে চলে যায়। চার বছর পর আর মাস্টার্সে ভর্তি হয় না। যেহেতু মাস্টার্স চালু আছে, সেখানে যদি আমরা কাউকে সুযোগ দিতে পারি- সে চিন্তা থেকেই বাইরের শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। সেরকম যোগ্য ছেলেমেয়ে পেলে আমরা তাদের ভর্তি করাবো। এটা এখন বলতে গেলে ‘টোকেন’। আমরা যদি দেখি এর পজিটিভ ইম্প্যাক্ট আছে তাহলে আমরা এটি বিস্তৃতও করতে পারি।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ

নিয়মিত এ মাস্টার্স কোর্সে ভর্তি হবার জন্য বেশি কিছু নিয়ম মানতে হবে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের। জানা গেছে: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একই খরচে মাস্টার্স করতে পারবেন। আসন ফাঁকা থাকা সাপেক্ষে সিজিপিএ ৩.২৫ এর ওপর থাকলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন বাইরের শিক্ষার্থীরা। পাশ করা সাপেক্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। কলা-সামাজিক বিজ্ঞান ও বাণিজ্য অনুষদের তুলনায় বিজ্ঞান অনুষদে এ সুযোগ বেশি পাবেন শিক্ষার্থীরা। থাকবে না বয়সের কোন সীমারেখা, শিক্ষা বিরতির বিষয়টিও শিথিল করা হয়েছে। তবে আবাসিক হলে বাইরের শিক্ষার্থীদের থাকার সুযোগ থাকবে না।

প্রতিবছর কম্পিউটার সায়েন্স বিভাগেই প্রায় ২০ জনের মতো বাইরের শিক্ষার্থী ভর্তি মাস্টার প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। দুই বছরের এই মাস্টার্স প্রোগ্রামে পড়ার জন্য শিক্ষার্থীদের সাকুল্যে খরচ হবে ২০ হাজার টাকার মতো।

কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার এ প্রসঙ্গে বলেন: বাইরের শিক্ষার্থীরা আমাদের নিয়মিত ফি প্রদান করে মাস্টার্স করতে পারবে। আমরা ২০১৯ সাল থেকেই এ প্রোগ্রামটা চালাচ্ছি।

অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামাল তুষার

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট বাইরের শিক্ষার্থীদের জন্য মাস্টার্স প্রোগ্রাম উন্মুক্ত করেছে। এর ফলে পাবলিক-প্রাইভেট যেকোন বিশ্ববিদ্যালয়েল শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে পারবে। আমি মনে করি এখানে মাস্টার্স করার মধ্যদিয়ে ওই সকল শিক্ষার্থীদের ক্যারিয়ার আরও উজ্জ্বল হবে।

সান্ধ্যকালীন মাস্টার্স- ডিপ্লোমাসহ নানা কোর্সের কারণে শিক্ষার বাণিজ্যিকরণের দায়ে সমালোচনা শুনতে হয়ে দেশের ঐতিয্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানকে। এ বিষয়টি টেনে এনে সাবেক আচার্য ও রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে এসে সমালোচনা করেন।

তিনি বলেছিলেন:  ডিপ্লোমা ও সান্ধ্যকালীন কোর্সের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অপরিকল্পিতভাবে বিভিন্ন বিষয়ে ডিগ্রি দেওয়া হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের পাশাপাশি স্বাভাবিক লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে কি না ভাবতে হবে। আমি মনে করি জাতির বৃহত্তর স্বার্থে ছাত্র-শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা ভেবে দেখবেন। মনে রাখতে হবে, জনগণের অর্থেই পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। তাই তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।

নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে বাইরের শিক্ষার্থীদের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগের মধ্যদিয়ে দেশের উচ্চশিক্ষার পথ আরও অবারিত হবে বলে মনে করা হচ্ছে।

Tags: ঢাকা বিশ্ববিদ্যালয়
Previous Post

কোহলি-ডু প্লেসিস ঝড়ে মুম্বাইকে টপকে চারে বেঙ্গালোর

Next Post

ইটালিতে প্রবল বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

Next Post
বন্যার পানিতে ডুবে থাকা গাড়ি উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে প্রবল বন্যা ও ভূমিধসে ১৩ জনের প্রাণহানি

বাংলাদেশের পরীক্ষার্থীরা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT