চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা অন্ধকারে মানুষের আলোর দিশারি হয়ে ফিরেছিলেন: এস এম কামাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 অপরাহ্ন 17, মে 2023
in রাজনীতি
A A
Bangladeshi politician speaking at a public event with audience. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন: সেদিন জননেত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার মধ্যেদিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ অন্ধকারে আলোর সন্ধান পেয়েছিল। তিনি ফিরে না আসলে বাংলার মানুষ তাদের ভোটের ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেত না।

বুধবার গাজীপুর মেট্রো সদর থানা আওয়ামী লীগ আয়োজিত দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

এস এম কামাল হোসেন বলেন: ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করার মধ্যদিয়ে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক শাসক জিয়াউর রহমান ‘জগদ্দল পাথরে’র মত বাঙালি জাতির উপর চেপে বসেছিল।

জিয়াউর রহমানের শাসন আমলকে বাংলার অন্ধকারযুগ বর্ণনা করে তিনি বলেন: সেসময় সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল অফিসার জওয়ানদের হত্যা করা হয়েছিল। আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় ৪.৫ লাখ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিলো, অনেককে গুম করা হয়েছিল, অনেককে হত্যা করা হয়েছিল। বিমান বাহিনীর ৫৫১ জন অফিসারকে হত্যা করা হয়েছিল। বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে গিয়েছিল।

জিয়াউর রহমান বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছিলেন বলে এসময় অভিযোগ করেন তিনি।

ওইসব দিনের কথা স্মরণ করে আওয়ামী লীগের এ সংগঠনিক সম্পাদক বলেন: চারিদিকে সেনা ও বিমান বাহিনীর অফিসার জওয়ানদের স্ত্রী-সন্তানদের আর্তনাদ-আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠেছিল। মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। বাংলাদেশে তখন স্লোগান উঠেছিল, ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান’। স্বাধীনতা বিরোধীদের অভয়ারণ্যে বাংলাদেশ পরিণত হয়েছিল।

বাংলাদেশের সেই অন্ধকার যুগে আলোর দিশারী হয়েছিলেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বলে এসময় মন্তব্য করেন তিনি।

বলেন: শত বাধা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেদিয়ে ১৯৮১ সালের ১৭ই মে দেশে এসে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছিলেন। শেখ হাসিনার সাহসিকতা, দেশপ্রেম এবং দৃঢ় নেতৃত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। শেখ হাসিনা এসেছিলেন বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে, বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বাংলাদেশ আজকে অসাম্প্রদায়িক বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করেছে।

এসময় তিনি আরও বলেন: শেখ হাসিনার সৎ ,সাহসী ও দূরদর্শী নেতৃত্বের কারণেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ আজকে প্রতিষ্ঠার পথে। বঙ্গবন্ধু চেয়েছিলেন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়ার নিশ্চয়তা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজকে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করছে। তাইতো আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।

সকল ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দেওয়ার হবে জানিয়ে এস এম কামাল হোসেন বলেন: আজকেও ষড়যন্ত্রকারীরা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যাচার করছে,অপপ্রচার করছে, ষড়যন্ত্র করছে। আমি গাজীপুরবাসীকে অনুরোধ করছি ২৫ তারিখ জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে ষড়যন্ত্রকারী-মিথ্যা অপপ্রচারকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।

এসময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয়ে কাজ করার আহ্বান জানান।

গাজীপুর সদর মেট্রো থানা আওয়ামী লীগ আয়োজিত জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সদর মেট্রোপলিটন থানা আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন মিয়া। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আলিম উদ্দিন বুদ্দিন, আমানত হোসেন খান, হাদীউল ইসলাম হাদী, রফিজ উদ্দিন গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের নেতারা।

Tags: আওয়ামী লীগএস এম কামাল হোসেন
Previous Post

চীনে সামরিক বাহিনী নিয়ে কৌতুক করায় ২ মিলিয়ন ডলার জরিমানা

Next Post

দিল্লির কাছে হেরে বিপদে পাঞ্জাব

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির কাছে হেরে বিপদে পাঞ্জাব

Manchester City ফুটবল খেলোয়াড়রা মাঠে গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাদে ডুবল রিয়াল, ফাইনালে ইন্টারের প্রতিপক্ষ সিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT