চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ দফা দাবি নিয়ে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
7:58 অপরাহ্ন 16, মে 2023
in শিক্ষা
A A
কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হল সংস্কার, কলেজ বাস চালু ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারসহ ১০ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিক্ষোভ চলাকালীন রাস্তায় যানচলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার ১৬ মে দুপুরে কলেজের মূল ফটকে বিক্ষোভ করেন তারা। এসময় উত্তপ্ত রোদ উপেক্ষা করে হল চাই, বাস চাই, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার চাই, শ্রেণীকক্ষ সংকট নিরসন চাই এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরান ঢাকা।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জীম বলেন, কলেজ প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া নিয়ে যাওয়ার পর তারা আমাদের গুরুত্ব দেয়নি। তারা আমাদের সাথে খারাপ আচরণ করেন। আমাদের কলেজে শুধু নেই আর নেই। পর্যাপ্ত শ্রেণীকক্ষ নেই, বাস নেই, পড়াশোনার পরিবেশ নেই, মেডিকেল সেন্টারে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। কলেজে ভর্তি হওয়ার পর থেকেই আমরা এসকল সমস্যা দেখে আসছি। প্রথম প্রথম কলেজ প্রশাসন আশ্বাস দিলেও আদতে তার কোন সমাধান হয়নি।

আন্দোলনরত তুষার মাহমুদ নামের আরেক শিক্ষার্থী বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো টানা দুই ঘণ্টা আন্দোলন করার পরেও আমাদের কথা শুনতে কলেজ প্রশাসন আসেনি। এর আগে আমাদের দাবি নিয়ে অধ্যক্ষের কার্যালয়ে গিয়েছি। আমাদের সাথে তারা কুকুরের মতো আচরণ করেছে। তাই আজকে আন্দোলনের অন্যতম একটা দাবি আমাদের কথা শুনতে হবে, আমাদের দাবি মানতে হবে, শিক্ষার্থীদের সাথে সুন্দর আচরণ করতে হবে।

এই শিক্ষার্থী আরও বলেন, এখানে ভর্তি হওয়ার পর থেকে শুনতেছি সমস্যার সমাধান হবে হবে কিন্তু আর হলো না। যে অভিভাবক শিক্ষার্থীদের সমস্যার কথা না শুনে, বরং টিসি দেওয়ার হুমকি দেয় এমন অভিভাবক আমরা চাই না। তিন ঘণ্টা ধরে আমরা আন্দোলন করছি অথচ কেউ আমাদের এখনো এই আশ্বাস দেয়নি যে এত দিনের মধ্যে সমস্যার সমাধান হবে। আমরা আজ রাজপথে নেমেছি। আবারও নামবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এটা আমাদের অধিকার। শিক্ষার্থীরা জানে কিভাবে অধিকার আদায় করতে হয়।

এসময় শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা পোষণ করে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি এম ওয়াসিম রানা বলেন, শিক্ষার্থীদের সকল দাবি যৌক্তিক। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি পূরণ ও বাস্তবায়নের জন্য আমরা কলেজ প্রশাসনের সাথে আলোচনা করবো।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন থামানোর জন্য সড়কে আসেন কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরীন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা সড়কে ঝামেলা না করে কলেজের ভিতরে আসো। তোমাদের দাবি গুলো আমরা শুনবো এবং কিভাবে সমাধান করা যায় তা নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করবো।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগমের সাথে মোবাইলফোনে যোগাযোগ করলে তিনি মোবাইলে কথা বলতে অস্বীকৃতি জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. বন্ধ হওয়া দু’টি বাস পুনরায় চালু করতে হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নূন্যতম পাঁচটি বাস দিতে হবে।
২. ঝুঁকিপূর্ণ ভবন শীঘ্রই সংস্কার করতে হবে। অন্যথায় ঝুঁকিপূর্ণ এই ভবনে শিক্ষা কার্যক্রম বন্ধ করতে হবে।
৩. শিক্ষার্থীদের থাকার জন্য আবাসন সুবিধা (হল) নিশ্চিত করতে হবে।
৪. শ্রেণীকক্ষ সংকট নিরসন করতে হবে।
৫. কলেজের শৌচাগারগুলো ব্যবহার উপযোগী করতে হবে।
৬. শ্রেণীকক্ষে আধুনিক সাউন্ড সিস্টেম করতে হবে।
৭. শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসন ও শিক্ষকদের সুন্দর আচারণ করতে হবে।
৮. আন্দোলন করলে শিক্ষার্থীর ক্লাস পরীক্ষায় দেখে নেয়ার হুমকি দেয়া বন্ধ করতে হবে।
৯. কলেজের মাঠ ব্যবহারের উপযোগী করতে হবে।
১০. চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত মেডিসিন ও চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে।

Previous Post

নিজের শেষ সিনেমা নিয়ে কান উৎসবে কেন লোচ

Next Post

চলচ্চিত্রের সবাই ছিলেন তাঁর প্রাণের মানুষ: শাকিব খান

Next Post
শাকিব খান সাংবাদিকদের সাথে কথা বলছেন, চারজন ব্যক্তি পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের সবাই ছিলেন তাঁর প্রাণের মানুষ: শাকিব খান

মিশা সওদাগর স্মরণে শোক প্রকাশের ছবি, সাংবাদিকদের সাথে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

উনি যে কত বড় মনের মানুষ ছিলেন, তা অনেকে জানেন না: মিশা সওদাগর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT