চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 16, মে 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো নেওয়া হবে ২৭ ও ২৮ মে। স্থগিত ১৪ মে’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ মে শনিবার। আর ১৫ মে’র পরীক্ষা ২৮ মে রোববার হবে।

মঙ্গলবার ১৬ মে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ মে যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে আগামী ২৭ মে শনিবার। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হবে।

আর ১৫ মে যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে আগামী ২৮ মে রোববার। সেদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত নেওয়া হবে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যাশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিশিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলার পরীক্ষা।

এরআগে ঘূর্ণিঝড় মোখা উপকূলের দিকে এগিয়ে আসায় এবং রোববার উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকায় শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ বোর্ডের রোববারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়। তখন তালিকায় ছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এরপর শনিবার এক ঘোষণায় যশোর বোর্ডের রোববারের পরীক্ষাও স্থগিত করা হয়। সেই সাথে সোমবার ছয় বোর্ডের পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়। আর রোববার ঝড়ের দিন জানানো হয়, সোমবার কোনো বোর্ডেই এসএসসি পরীক্ষা হবে না।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর স্থগিত পরীক্ষা নিতে নতুন তারিখ ঘোষণা করা হলেও মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাগুলোর নতুন তারিখ মঙ্গলবার দুপুর পর্যন্ত ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

Previous Post

ঋতুস্রাবের সময় যেসব খাবার শরীর ভালো রাখবে

Next Post

রামচরণ ও তার স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে এক ব্যক্তি

Next Post
দুই ব্যক্তি একসঙ্গে হাসিমুখে ছবি, একজনের পাশে অন্যজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রামচরণ ও তার স্ত্রীকে নিয়ে মন্তব্য করে বিপাকে এক ব্যক্তি

জনপ্রিয় অভিনেতা সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমাকে আগলে রাখতেন, বলতেন চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT