চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লু-ইকোনমি নিয়ে জাপানের সাথে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 15, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বইয়ের তাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্লু-ইকোনমি নিয়ে জাপানের সাথে আলোচনা হয়েছে। আমরা যাতে এই ক্ষেত্রে তাদের সহযোগিতা পাই সে কাজও করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী আজ সোমবার বিকেল ৪টার দিকে গণভবনে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে কৃষি ক্ষেত্রে জাপান কী ধরণের সহযোগিতা করবে, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছি। কারণ এই সব কাজ করতে আমাদের লোকবল দরকার। কক্সবাজারে গবেষণা ইনস্টিটিউট তৈরি করা হয়েছে। কীভাবে সমুদ্রের সম্পদ আহরণ করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় বলতেন, কৃষিপ্রধান দেশ থেকে ধীরে ধীরে শিল্পায়নের দিকে গেছে জাপান। এটি তার কাছে একটি দৃষ্টান্ত। কৃষিকে যান্ত্রিকীকরণ করার কথা ৭২ সাল থেকেই বলে আসছেন তিনি। এর উপকার আমরা সবাই জানি।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক দেশ মাংস কিনতে চায়। তাদের মাংস দিতে হলে কতগুলো নিয়ম মেনে পশু পালতে হবে। মাংসের একেকটি অংশের একেকটি দাম ও নাম থাকতে হবে। সেজন্য আধুনিক যন্ত্রপাতি দরকার। সেনাবাহিনীকে বলা হয়েছে, সাভার ডেইরী ফার্মে এই ধরণের মেশিন নিয়ে আসতে। যাতে আধুনিক পদ্ধতিতে সব কিছু করা যায়।

শেখ হাসিনা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। গবেষণার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। জাপানের কাছ থেকে এইসব ক্ষেত্রে আমাদের যথেষ্ট শিক্ষা নেওয়ার ব্যাপার আছে।

তিনি বলেন, বাংলাদেশে এখন টিউলিপ ফুলও হচ্ছে। একটু উৎসাহী করা হলে বাঙ্গালীরাও পারে। আজ আমরা খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি তা কি কেউ কোনদিন ভেবেছে? আমরা যখন ক্ষমতায় এসে ঘোষণা দিলাম, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তখন আমাদের শুনতে হলো, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, তাহলে ভিক্ষা পাওয়া যাবে না। এটা তো বিএনপি বলেছিল। আমরা নাকি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে দেশের সর্বনাশ করেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি সবাইকে আহ্বান জানাবো, যার যা আছে, সেখানে যা পারেন উৎপাদন করেন। আমরা খাদ্য রপ্তানির জন্য দেশের ৮টি বিভাগে ৮টি বিশেষ সংরক্ষাণাগার তৈরি করব। পণ্য ২৪ ঘণ্টার মধ্যে বিদেশ পাঠাতে কার্গো কেনা হচ্ছে। ফলে যে যত বেশি উৎপাদন করবে তার তত বেশি লাভ।

Tags: কৃষিপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

ফারুককে শেষ বিদায় জানাতে মঙ্গলবার যত আনুষ্ঠানিকতা

Next Post

বাজেট অনাথ, আইএমএফ তার পালক পিতা: ড. দেবপ্রিয়

Next Post
আইএমএফের নির্দেশনা বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট অনাথ, আইএমএফ তার পালক পিতা: ড. দেবপ্রিয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈদেশিক অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব দেশ স্যাংশন দেবে, তাদের কাছ থেকে কিছু কিনব না: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT