চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুককে শেষ বিদায় জানাতে মঙ্গলবার যত আনুষ্ঠানিকতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 অপরাহ্ন 15, মে 2023
in বিনোদন
A A
ফারুকের শেষ বিদায়ের জন্য আনুষ্ঠানিকতা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বীর মুক্তিযোদ্ধা, অভিনেতা, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর পাঠান ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে ৭টা ৫০ মিনিটে দেশে আনা হবে। সেখান থেকে তার মরদেহটি নেওয়া হবে রাজধানীর উত্তরার বাসায়। সকাল সাড়ে নয়টায় গোসল শেষে সেখানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এমন তথ্যই জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুন। তিনি জানান, উত্তরা থেকে ফারুকের মরদেহ নেয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ১১টা থেকে এক ঘণ্টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেয়া হবে। বাদ যোহর এফডিসিতে আনা হবে ফারুকের মরদেহ। সেখানে হবে দ্বিতীয় নামাজে জানাজা।

জানা গেছে, এফডিসি থেকে ফারুকের মরদেহ নেয়া হবে চ্যানেল আই ভবনে। সেখানে আরেক দফা জানাজা শেষে কিংবদন্তী অভিনেতার মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নিপুন জানান, সন্ধ্যা ৭ টায় গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে নেয়া হবে। সেখানে দখিন সোম টিওরী জামে মসজিদে জানাজা শেষে পাঠান বাড়ি পারিবারিক গোরস্তানে বাবার কবরের পাশে দাফন করা হবে।

দেড় বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আকবর পাঠান ফারুক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: চ্যানেল আইনায়কনায়খপ্রধানমন্ত্রীফারুকলিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

বিতর্কিত ক্যাচে ‘সফট সিগন্যাল’ বাতিল করলো আইসিসি

Next Post

ব্লু-ইকোনমি নিয়ে জাপানের সাথে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, পেছনে বইয়ের তাক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্লু-ইকোনমি নিয়ে জাপানের সাথে আলোচনা হয়েছে: প্রধানমন্ত্রী

আইএমএফের নির্দেশনা বাংলাদেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট অনাথ, আইএমএফ তার পালক পিতা: ড. দেবপ্রিয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT