চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে আকস্মিক সফরে জেলেনস্কি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 15, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জেলেনস্কি রাস্তায় দাঁড়িয়ে হাত তুলে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য পৌঁছেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বিবিসির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেন যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছিল তা সরবরাহ করবে তারা।

ঋষি সুনাকের সরকারি বাসভবন চেকার্সে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ইউক্রেনের জন্য তার পূর্ণ সমর্থন প্যাকেজ প্রদানের গুরুত্ব পুনর্ব্যক্ত করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন যেন সফল হয় এবং পুতিনের বর্বরতাকে পুরস্কৃত করা না হয়, তা নিশ্চিত করাটাই আমাদের সকলের স্বার্থ।”

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আজকের পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য শতশত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিশ্চিত করবে। দুই নেতার এই বৈঠক ঘণ্টা দুয়েকের বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের পক্ষে সমর্থন জোরদার করার জন্য একের পর এক পশ্চিমা নেতাদের সাথে দেখা করছেন। এরই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

এর আগে যুদ্ধ শুরুর পর চলতি বছর ফেব্রুয়ারিতে জেলেনস্কি প্রথমবারের মতো লন্ডনে গিয়েছিলেন, এই সময় তিনি ব্রিটিশ রাজা চার্লসের সাথে দেখা করেন। এছাড়াও তখন ব্রিটিশ সংসদে ভাষণ দিয়েছিলেন তিনি।

Tags: ইউক্রেন প্রেসিডেন্টঋষি সুনাকজেলেনস্কিব্রিটিশ প্রধানমন্ত্রীযুক্তরাজ্যে
Previous Post

মেসিকে ফেরাতে সম্ভাব্য ‘সবকিছুই’ করবে বার্সা

Next Post

দ্বিতীয় দফা নির্বাচনে কি জিততে পারবেন এরদোয়ান?

Next Post
তুরস্কের পতাকা হাতে নিয়ে জনসমাবেশে অংশগ্রহণকারী নারী ও পুরুষরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় দফা নির্বাচনে কি জিততে পারবেন এরদোয়ান?

সিইসি বলছেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারের কোন হস্তক্ষেপ নাই।. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারের কোন হস্তক্ষেপ নাই: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT