চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্সেনাল মেনেই নিচ্ছে, ‘আশা’ শেষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:29 অপরাহ্ন 15, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল খেলোয়াড় দুঃখিত ও হতাশ, মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে বেশিরভাগ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষে এসে পথ হারিয়েছে আর্সেনাল। ম্যানচেস্টার সিটির কাছে আগেই শীর্ষ হারানোর পর রোববার রাতে শিরোপার শেষ দৌড় থেকেই ছিটকে পড়েছে দলটি। লিগ শিরোপা জয়ের যে ক্ষীণ আশাটুকু ছিল, ব্রাইটনের কাছে হেরে সেটিও এবার শেষ হয়ে গেছে বলে মনে করছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। ম্যাচের তিন গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ব্রাইটনের হয়ে জুলিও এনসিসো, ডেনিস উন্দাভ ও পারভিস এস্তুপিনান একটি করে গোল করেন।

২৪ বর্ষী নরওয়েজিয়ান মিডফিল্ডার ওডেগার্ড পরে বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি খুব একটা ভালো নয়। আমরা যেভাবে খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে, একদম যা-তা, সত্যি বলতে জানি না আসলে কী হয়েছে। এটি অনেক বড় একটি হতাশার ব্যাপার। লিগ শিরোপা জয়ের দৌড়ে আর কোনো আশা নেই।’

নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর বেশ আত্মবিশ্বাসী ছিলেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। শেষ ম্যাচে এমন আত্মসমর্পণের পর লিগ শিরোপা জয়ের দৌড় থেকে প্রায় ছিটকেই গেছে ক্লাবটি। সমর্থকদের কাছে ক্ষমা চাইতে এখন দ্বিধাবোধ করছেন না গানার কোচ।

‘এক সপ্তাহ আগে নিউক্যাসল ইউনাইটেডকে হারানোর পর গর্ববোধ করছিলাম। আজ আমাদের ক্ষমা চাইতে হবে। কারণ দ্বিতীয়ার্ধে আমাদের পারফরম্যান্স গ্রহণযোগ্য ছিল না। তারা যেভাবে খেলেছে তাতে খেলাটি সত্যিই প্রতিযোগিতামূলক করে তুলেছে।’

৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানসিটি। এক ম্যাচ বেশি খেলে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে মিকেল আর্তেতার দল। এমন বাস্তবতায় বাকি দুই ম্যাচে জয় পেলে গানারদের পয়েন্ট দাঁড়াবে ৮৭, অন্যদিকে তিন ম্যাচের একটিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে পেপ গার্দিওলার দল।

লিগ শিরোপা আর্সেনালের জন্য অবাস্তব মনে হলেও কাগজে কলমে অবশ্য এখনও টিকে আছে তারা। পরের সব ম্যাচ ম্যানসিটি হারলে এবং বাকি দুই ম্যাচে আর্তেতার দল জয় পেলেই কেবল সেটা সম্ভব!

৪১ বর্ষী কোচ বলেছেন, ‘গাণিতিকভাবে শিরোপা জয় এখনও সম্ভব, কারণ এটি ফুটবল। কিন্তু আজ এসব নিয়ে চিন্তা করা অসম্ভব। আগে আজকের ম্যাচের ফলটা হজম করতে হবে।’

Tags: আর্তেতাআর্সেনালইপিএলওডেগার্ডপ্রিমিয়ার লিগম্যানসিটিলিড স্পোর্টস
Previous Post

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবারো তাপপ্রবাহ শুরুর আশঙ্কা

Next Post

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

বাবা ও মেয়ের আবেগপ্রবণ মুহূর্তের ছবি, বাংলা সিনেমার ক্লাসিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার বিশ্বাস ছিল তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন: ববিতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT