চট্টগ্রামের বাসাবাড়িতে শনিবার থেকে গ্যাসের চুলা জ্বলছে না। অনেকে বলছেন, রান্না করার বিকল্প ব্যবস্থা না থাকায় তাদের অনাহারে দিন কাটছে। কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের ক্ষোভ তৈরি হয়েছে। ভুক্তভোগিরা এমন পরিস্থিতির সমাধানে সর্বোচ্চ পর্যায়ের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।







