চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে জিতলেই মেসিকে ছাড়া প্রথম লিগ শিরোপা বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 14, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দল কোচের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তি লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর প্রথমবার লা লিগা শিরোপা জয়ের খুব কাছে রয়েছে জাভি হার্নান্দেজের দল। রোববার রাতে এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা জিতে যাবে বার্সা।

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে এস্পানিওলের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। জিতলে লিগে চার ম্যাচ হাতে রেখেই টাইটেল এসে যাবে ন্যু ক্যাম্পে।

৩৩ ম‍্যাচে ২৬ জয় ও ৪ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে। রিয়াল যদি বাকি চার ম্যাচে জয় পায়ও, পয়েন্ট দাঁড়াবে ৮৩। অন্যদিকে, আজ রাতে এস্পানিওলের বিপক্ষে জয় পেলেই ৮৫ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতে যাবে কাতালান দলটি।

সবশেষ ২০১৮-১৯ মৌসুমে লা লিগা শিরোপা জিতেছিল বার্সা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ জাভি বলেছেন, ‘আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিগ জেতা। এস্পানিওলের মাঠে খেলা বা ন্যু ক্যাম্প, রিয়াল মাদ্রিদ বা গেটাফে, এসবের কিছুই এ মুহূর্তে আমার জন্য আসে-যায় না। এখন সবচেয়ে মূল্যবান হল শীর্ষে থেকে মৌসুম শেষ করা। কোনো ডার্বি খেলা নয়।’

৪৩ বর্ষী কোচ বলেছেন, ‘আমি নিশ্চিত যে শিরোপা জয় সমর্থকদের জন্য এখন একটি প্লাস পয়েন্ট। আর আমাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ, যার জন্য আমি মরিয়া হয়ে আছি। বড় একটি পদক্ষেপের প্রতিনিধিত্বও আমাকে করতে হবে।’

এদিকে মেসিকে আবারও বার্সেলোনায় ফিরিয়ে আনার চেষ্টা করছে ক্লাবটি। তবে আর্থিক ফেয়ার-প্লে নীতির কারণে বার্সায় প্রত্যাবর্তনের সম্ভাবনা ঝুঁকিতে আছে আর্জেন্টাইন মহাতারকার। ২০২১ সালে পিএসজিতে চলে যান মেসি।

Tags: জাভিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস
Previous Post

ভালোই ঘুরছে রানের চাকা

Next Post

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন শুরু ৩১ মে

Next Post
বাংলাদেশ সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশন শুরু ৩১ মে

চ্যানেল আই অনলাইন এর ফার্মেসি ক্যাশব্যাক প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয় হাজারের বেশি ফার্মেসিতে বিকাশ পেমেন্টে ৫০ টাকা ক্যাশব্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT