চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান উৎসবের ম্যাচে বাংলাদেশের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:04 পূর্বাহ্ন 13, মে 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, মাঠে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের মতোই ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। বৃষ্টিতে ঘণ্টা দুয়েক সময় নষ্ট হওয়ায় ম্যাচ নেমে আসে ৪৫ ওভারে। তারপরও হাইস্কোরিং ম্যাচ দেখা গেল এসেক্সের চেমসফোর্ডে। আয়ারল্যান্ডের দেয়া ৩২০ রানের লক্ষ্য বাংলাদেশ টপকেছে ৩ বল হাতে রেখে। পেয়েছে ৩ উইকেটের রোমাঞ্চকর জয়। সফরকারীরা তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০তে। প্রথম ম্যাচ হয়েছে বৃষ্টিতে পরিত্যক্ত।

৪৫ ওভারে ৩২০ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোনোর আগেই সাজঘরে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ১৩ বলে ৭ রান করে শুরুতেই ফেরেন তামিম। ফ্লিক করতে শর্ট মিডউইকেটে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন মোটে ৯।

লিটন ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন ২১ রান করে। দলের রান তখন ৪০। লিটনের ২১ বলের ইনিংসে মারেন দুটি চার ও একটি বিশাল ছক্কা।

টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরুতে হাসান মাহমুদের পেস তোপে রীতিমতো কাঁপছিল। দুই ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুতই। ১৬ রানে ২ উইকেট হারানো দলটি অবশ্য ৪৫ ওভারের ম্যাচে ছাড়িয়ে যায় তিনশ। হ্যারি টেক্টরের ১৪০ রানের ইনিংস আর জর্জ ডকরেলের ৭৪ রানের ক্যামিও স্বাগতিকদের নিয়ে যায় রানের চূড়ায়।

চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তোলে আয়ারল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের। ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি পান টেক্টর। ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলে মাত্র ১১৩ বলে। মারেন ১০টি ছয়, ৭টি চার।

ডকরেল ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মার্ক অ্যাডায়ার ৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে সংগ্রহ আরও বড় করেন। শেষ ৯.১ ওভারে ১১৯ রান তোলে আয়ারল্যান্ড।

এদিন নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি আরেকটু বড় করতে পারলে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হতো না বাংলাদেশকে। এ বাঁহাতি ১১৭ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর কিছুটা চিন্তার ভাঁজ পড়েছিল। শেষ ওভার পর্যন্ত ছিল অনিশ্চয়তা। শেষে ৬ বলে ৫ রানের সহজ সমীকরণও কঠিন হয়ে উঠেছিল প্রথম দুটি বল ডট হওয়ায়।

তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম। হাই ফুলটসে তৃতীয় আম্পায়ার নো বল ডাকায় রক্ষা পায় বাংলাদেশ। ফ্রি হিটে স্কুপ শটে চার মেরে দেন মি. ডিপেন্ডেবল। স্বস্তির নিঃশ্বাস ফেলে দল।

২৮ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন মুশফিক। মারেন চারটি চার। ৩ বলে এক বাউন্ডারিতে ৪ রানে অপরাজিত থাকেন শরিফুল ইসলাম। তার আগে মেহেদী হাসান মিরাজ ১৯ রান করে আউট হন। ৯৩ বলে ১১৭ রান করে থামেন শান্ত। ১২ চার ও ৩ ছয়ের ইনিংসটি ছিল দেখার মতো।

Tags: চেমসফোর্ডদ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

শান্তর প্রথম ওয়ানডে সেঞ্চুরি ৮৩ বলে

Next Post

ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুরের সাথে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

Next Post
চাঁদপুরে লঞ্চ চলাচল বন্ধ, ঘূর্ণিঝড় মোখার কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় মোখা: চাঁদপুরের সাথে সারাদেশের লঞ্চ চলাচল বন্ধ

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াক্কারিনো হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াক্কারিনো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT