চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্য কেরালা স্টোরি: ভারতের এই ছবি নিয়ে এত বিতর্ক কেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 11, মে 2023
in বিনোদন
A A
দুই নারী মুখোমুখি, একে অপরের পাশে দাঁড়িয়ে, উদ্বিগ্ন ও দুঃখিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। তারকাবিহীন নিতান্তই স্বল্প বাজেটের ছবি ‘দ্য কেরালা স্টোরি’। তবুও বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে ছবিটি। কিন্তু কী আছে এই ছবিতে, যা নিয়ে ভারতব্যাপী বিতর্কের ঝড়? 

ছবির গল্প ‘লাভ জিহাদ’ নিয়ে। কেরালা থেকে ৩২ হাজার মহিলাকে ইসলাম গ্রহণে বাধ্য করে সন্ত্রাসবাদী সংগঠন আইএসে যোগ দিতে বাধ্য করা এবং সিরিয়া ও আফগানিস্তানে আইএস-এর প্রশিক্ষণ শিবিরে নিয়ে যাওয়ার হাড় হিম করা ঘটনা উঠে এসেছে এই ছবিতে।

হিন্দু মেয়েদের উপর চলা নির্যাতনের এই কাহিনীকে ‘ইসলাম বিরোধী’ এবং ‘প্রোপাগান্ডা ছবি’ বলে মন্তব্য করেছে বাম-কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলো। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, কেরালার মতো একটি আপোষহীন ধর্মনিরপেক্ষ জায়গাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থল হিসেবে প্রচার চালানোর জন্য ষড়যন্ত্র করে তৈরি করা হয়েছে এই ছবি। ‘দ্য কেরালা স্টোরি’ কে উস্কানিমূলক ছবি হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয়েছে পশ্চিমবঙ্গে।

তবে সমর্থনও পেয়েছে এই ছবি। নরেন্দ্র মোদি সহ বিজেপির নেতারা প্রশংসা করেছেন এই ছবির। দলের সদস্যরা ছবিটি বিনামূল্যে দেখার ব্যবস্থাও করেছেন বেশ কয়েক স্থানে।

বাংলাদেশের নারীদের উৎসবমুখর পরিবেশে নাচ ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ মূলধারার চলচ্চিত্র সমালোচকদের কাছ থেকে অবশ্য ভালো রিভিউ পায়নি। এই ছবিতে ‘সংক্ষিপ্ততার অভাব” আছে বলে মনে করছেন অনেকে। অকারণে দীর্ঘ করা হয়েছে ছবির কাহিনী। আরেকজন সমালোচক লিখেছেন, ‘ছবিটির ইসলাম এবং ধর্মান্তর সম্পর্কিত চিন্তাভাবনাগুলি বিদ্বেষপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো থেকে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে”।

তবে যত সমালোচনা কিংবা বিতর্কই থাকুক, বক্স অফিসে দুর্দান্ত পারফর্মেন্স করছে এই ছবি। কোনো বড় তারকা না থাকা সত্ত্বেও ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৬৮ কোটি রূপি।

বই পড়তে ব্যস্ত তরুণী, লাইব্রেরিতে বইয়ের তাকের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।

সূত্র: বিবিসি
Tags: দ্য কেরালা স্টোরিপ্রণব মিশ্রপ্রণয় পাচৌরিবিজয় কৃষ্ণযোগিতা বিহানিলিড বিনোদনসিদ্ধি ইদনানিসিনেমাসোনিয়া বালানি
Previous Post

তুরস্কের নির্বাচন: ভবিষ্যৎ নির্ধারণ করবে তরুণ ভোটার

Next Post

কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কায় ইমরান খান

Next Post
ইমরান খান কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কায়. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে বিষ প্রয়োগে হত্যার আশঙ্কায় ইমরান খান

ধান কাটার মেশিন উপহার পেয়ে কৃষকেরা খুশি, চট্টগ্রাম।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কৃষকদের ধান কাটার মেশিন উপহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT