চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলে ১৬ জনের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 11, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দল ম্যাচ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে ম্যাচ পাতানোর অভিযোগে সাতজন পেশাদার ফুটবলারসহ মোট ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দেশটির আইনজীবী দল। ২০১৮ সালে খেলাধুলা নিয়ে জুয়াকে বৈধ ঘোষণার পর এটি সবচেয়ে বড় ম্যাচ পাতানোর অভিযোগ দেশটিতে।

সেলেসাওদের রাষ্ট্রীয় আইনজীবীরা চার্জিং নথি প্রকাশের পর ব্রাজিলের বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো ফেডারেল পুলিশকে এব্যাপারে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

গোয়াস প্রদেশের আইনজীবীদের দাবি, ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মোট ১৩টি ম্যাচ পাতানো হয়েছে। এরমধ্যে ২০২২ সালে হয়েছে আটটি। তাদের অভিযোগ- সান্তোস, জুভেন্টুড, কুইয়াবা, ক্রুজেইরো, অ্যাথলেটিকো প্যারানান্স, ইন্টারন্যাসিওনাল এবং ফ্লুমিনেন্সের মতো ক্লাবগুলোর খেলোয়াড়রা এ চক্রের সঙ্গে জড়িত।

অভিযুক্ত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের চেষ্টায় সফল হয়নি দেশটির গণমাধ্যম। অভিযুক্তদের মধ্যে নাম আছে গ্যাব্রিয়েল টোটা, পাওলো মিরান্ডা, ইগর ক্যারিয়াস, ভিক্টর রামোস, ফার্নান্দো নেটো ও ম্যাথিউস গোমেসের।

চার্জিং নথি অনুসারে, একটি অপরাধচক্র খেলোয়াড়দের আইন লঙ্ঘন করার জন্য প্রথম দেখাতেই বড় অঙ্কের অর্থ দেয়। পরে আগে থেকে নির্ধারণ করা ফলের উপর বাজি ধরে জুয়াড়ি দল। এতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমনকি খেলোয়াড়দের সঙ্গে প্রথম দেখাতে প্রায় এক লাখ ডলার পর্যন্ত দেয় তারা। কাজ হয়ে গেলে চুক্তি অনুযায়ী বাকিটা পরিশোধ করে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ) প্রজাতন্ত্রের প্রেসিডেন্সি এবং বিচার মন্ত্রকের কাছে একটি চিঠি পাঠিয়েছে, যাতে ফেডারেল পুলিশকে এই মামলার তদন্ত করতে অনুরোধ জানিয়েছে। তবে চলতি মৌসুমের লিগ বন্ধ না করতেও ওই চিটিতে উল্লেখ করা হয়েছে।

সিবিএফ সভাপতি এডনাল্ডো রদ্রিগেজ বলেছেন, ‘আমি ফুটবলের মধ্যে সবধরনের অপরাধ, জালিয়াতি বা অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে লড়াই করে যাবো। সেই লক্ষ্যে ফিফা, ব্রাজিলিয়ান ক্লাব এবং ফেডারেশনগুলোর সঙ্গে এক হয়ে কাজ করছি। অপরাধীরা ব্রাজিল ও বিশ্বফুটবলের অংশ হতে পারে না।’

২০১৮ সাল থেকে অনলাইনে খেলাধুলা নিয়ে জুয়াকে বৈধ ঘোষণা করে ব্রাজিল সরকার। এরপর থেকে জুয়া খেলার পরিমাণ বাড়তে থাকে। এমনকি সেলেসাওদের বিভিন্ন ম্যাচের আগে প্রায়ই জুয়ার বিজ্ঞাপন দেখানো হয়।

Tags: জুয়াফিক্সিংব্রাজিললিড স্পোর্টস
Previous Post

ঘূর্ণিঝড় ‘মোখা’ দিক পরিবর্তন করে যেদিকে অগ্রসর হতে পারে

Next Post

গাজীপুরে শিক্ষার্থী রাবেয়া হত্যায় গৃহশিক্ষক গ্রেপ্তার

Next Post
গাজীপুরে শিক্ষার্থী রাবেয়া হত্যায় গৃহশিক্ষক গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে শিক্ষার্থী রাবেয়া হত্যায় গৃহশিক্ষক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে ধনী দেশগুলোর আর্থিক সহায়তার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যখাতে ধনী দেশগুলোর আর্থিক সহায়তার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT