চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ বিমানের জেদ্দা রিজিওনালের নতুন ম্যানেজার এনায়েত

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
2:42 অপরাহ্ন 11, মে 2023
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশ বিমানের জেদ্দা রিজিওনালের নতুন ম্যানেজার এনায়েতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দার রিজিওনাল ম্যানেজার হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ এনায়েত হোসেন সরকার। তিনি এর আগে কলকাতা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের বিমানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এভিয়েশনস সেক্টরে অভিজ্ঞতা সম্পন্ন এই রিজিওনাল ম্যানেজার দায়িত্ব নেওয়ার পর থেকেই যাত্রী সেবার মানোন্নয়ন, জেদ্দা ঢাকা জেদ্দা যাওয়া আসার টিকেটের ফেয়ার সহনীয় পর্যায়ে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, দায়িত্ব নেয়ার পর বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এবং বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনসুলেটরের সহযোগিতায় সুদান থেকে ফেরত আসা বাংলাদেশীদের সল্প সময়ে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ। এছাড়াও কয়েক হাজার সুদান প্রবাসী বাংলাদেশীরা সুদান থেকে জেদ্দা এবং মদিনা হয়ে দেশে ফেরত যাওয়ার কথা রয়েছে।

আসন্ন হজে বাংলাদেশী হাজীরা স্বাচ্ছন্দে সৌদি আরবে প্রত্যাবর্তন ও হজশেষে দেশে যাওয়ার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

এদিকে বিমানের ভাড়া কমিয়ে আনার খবরে অনেকটা স্বস্তি প্রকাশ করেছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ দাবি করেন করোনার পর আকাশপথে নতুন নতুন বিমান চালু হওয়ায় অনেকটা প্রতিযোগিতার মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকা বাহি এই সংস্থাটি টিকে থাকতে হলে যাত্রী সেবা এবং বর্তমান ক্রিকেটের ফেয়ার অবশ্যই সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে পাশাপাশি জেদ্দা ঢাকা রুটে আরও বিমানের সংখ্যা বাড়ানো জরুরি বলে নেতৃবৃন্দরা মনে করেন।

উল্লেখ্য, অবসরজনিত কারণে রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা বিদায়ের পর দীর্ঘদিন এই পদটি খালি ছিল।

Tags: বাংলাদেশ বিমান
Previous Post

জনি ডেপের ‘মোদি’ সিনেমায় আল পাচিনো

Next Post

আমরা ৩০ রান কম করেছি: জ্যোতি

Next Post
নিগার সুলতানা মিরপুরে মিডিয়ার মুখোমুখি সাক্ষাৎকারে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা ৩০ রান কম করেছি: জ্যোতি

শাকিব খান তার নতুন লুকের ছবি, প্রশংসা ও সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রিয়তমা'য় শাকিবের লুক ভাইরাল, সমালোচকরাও করছেন প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT