চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোরি হ্যাচারীতে ফোটা রিডলি কাছিমের আরও ৩২টি বাচ্চা সাগরে অবমুক্ত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
11:00 অপরাহ্ন 10, মে 2023
in কক্সবাজার, জনপদ
A A
রিডলি কাছিমের বাচ্চা সাগরে অবমুক্ত, বোরি হ্যাচারীতে ফোটা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) প্রাকৃতিক হ্যাচারিতে ফোটানো অলিভ রিডলি টার্টল বা জলপাই রঙা সামুদ্রিক কাছিমের আরো ৩২টি বাচ্চা আজ বুধবার (১০ মে) দুপুরে সাগরে অবমুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার উখিয়ার সোনারপাড়া সৈকতে অবস্থিত বোরির হ্যাচারিতে এসব বাচ্চা ফুটে মাটি থেকে বের হয়ে আসে। এরপর দুপুরে সাগরে পূর্ণ জোয়ার চলাকালে কাছিমের বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করেন বোরির সমুদ্রবিজ্ঞানীরা।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর জানান, দেশে প্রথমবারের মতো ইনসিটু বা স্বস্থান পদ্ধতিতে সফলভাবে হ্যাচারিতে রিডলি বা জলপাই রঙা কাছিমের বাচ্চা ফুটিয়েছে বোরির বিজ্ঞানীরা। এরমধ্যে মঙ্গলবার হ্যাচারিতে ফুটে বের হওয়া ৪৬ বাচ্চা এবং গতকাল বুধবার ফুটে বের হওয়া আরও ৩২টি বাচ্চা সাগরে অবমুক্ত করা হয়েছে। আর সবগুলো বাচ্চাই ছিল সুস্থ ও সবল। এদেরকে সৈকতে অবমুক্ত করার পর সফলভাবে ও স্বচ্ছন্দে পায়ে হেঁটে সাগরের পানিতে চলে যায়। এর আগে সোমবার একটি বাচ্চা পরীক্ষামূলকভাবে সাগরে অবমুক্ত করা হয়। এছাড়া আরও দুটি বাচ্চা বোরির ক্যাম্পাস অভ্যন্তরে অবস্থিত হ্যাচারিতে বড় করা হচ্ছে, যেগুলো এখনও সুস্থ ও সবল রয়েছে।

তিনি জানান, গত ২১ মার্চ কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে সোনারপাড়া সৈকতে তিনটি কাছিম ডিম পাড়ে। এরমধ্যে দুটি কাছিমের ডিম একদল লোক চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে বোরির বিজ্ঞানীরা একটি কাছিমের ৯০টি ডিম স্বস্থান পদ্ধতিতে বা যেখানে ডিম পেড়েছে সেখানেই সংরক্ষণের ব্যবস্থা করে। আর এসব ডিম ফুটে গত চারদিনে ৮১টি বাচ্চা বের হয়। বাকী ৯টি ডিমের ভ্রুণ গঠিত হয়নি।

বোরির কাছিম গবেষণা দলের প্রধান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, অ্যারিবদা বা একযোগে ডিম পারতে আসার জন্য বিশ্ববিখ্যাত অলিভ রিডলি কাছিম বা জলপাই রঙা সামুদ্রিক কাছিম নিয়ে এটিই বোরির প্রথম গবেষণা এবং এখান থেকে পাওয়া ফলাফলও আশাতীত। এখানে ডিম ফোটার হার ৯০ শতাংশ হলেও বাকী ডিমগুলোতে কেন ভ্রুণ গঠিত হয়নি, তা নিয়েও বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছেন।

Previous Post

মামুনুল হকের জামিন স্থগিত

Next Post

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মধ্যরাতের পর

Next Post
বিপজ্জনক সাগর তরঙ্গ ও ঝড়ের পূর্বাভাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মধ্যরাতের পর

আইসিসি বিশ্বকাপ ২০২৩ এর সূচি ও খেলার তারিখের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের পর্দা উঠবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT