চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ বিশ্বকাপ খেলা প্রথম ফুটবলার কারবাহাল মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 10, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল গোলরক্ষক ডানদিকে ঝাঁপিয়ে বল প্রতিরোধ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন আন্তনিও কারবাহাল। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন মেক্সিকোর সাবেক গোলরক্ষক। উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ফিরতে পারলেন না, ৯৩ বছর বয়সে মারা গেছেন মেক্সিকান কিংবদন্তি।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার বিবৃতিতে কারবাহালের মৃত্যুর খবরটি জানিয়েছে।

১৯৫০ থেকে ১৯৬৬ সালের মধ্যে আয়োজিত ফিফা বিশ্বকাপের পাঁচটি আসরে খেলেন কারবাহাল। ৩২ বছর রেকর্ডটি ধরে রাখার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে টানা পাঁচ বিশ্বকাপের রেকর্ডটি ছুঁয়ে ফেলেন জার্মানির লোথার ম্যাথিউস।

পরে পাঁচ বিশ্বকাপে খেলায় রেকর্ডে নাম লেখান কারবাহালের স্বদেশি রাফায়েল মারকুয়েজ ও আন্দ্রেস গুয়াদ্রাদো। কাতার বিশ্বকাপ খেলে তাদের সঙ্গে রেকর্ড বইয়ে মিলেছেন দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

১৯৫০ সালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন কারবাহাল। মেক্সিকোর জার্সিতে সবমিলিয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন। পাঁচটি বিশ্বকাপ খেললেও দেশকে শিরোপা জেতানো হয়নি। বিশ্বকাপে ১১ ম্যাচ খেলেছেন।

মেক্সিকোর কিংবদন্তি রিয়াল মাদ্রিদে খেলার প্রস্তাব পেলেও নিজের দেশ ছেড়ে আসেননি ইউরোপের কোনো ক্লাবে। পুরো ক্যারিয়ারই কাটিয়েছেন স্বদেশে।

Tags: বিশ্বকাপমেক্সিকোমেসিরোনালদোলিড স্পোর্টস
Previous Post

‘সব সম্পর্ক শেষ’-শাকিবের এমন মন্তব্যে যা বললেন বুবলী

Next Post

ট্রাম্পের রায় নিয়ে রিপাবলিকান নারীরা ক্ষুব্ধ!

Next Post
চার নারীর ছবি, বিভিন্ন পটভূমিতে, গ্রাফিক্যাল ডিজাইনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের রায় নিয়ে রিপাবলিকান নারীরা ক্ষুব্ধ!

Sheikh Hasina speaking at a Bangladesh political event, wearing a blue saree and glasses. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২২২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT