চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠে মনোযোগ ছিল না রেফারির, বলছেন রিয়াল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 10, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রিয়াল কোচ ও খেলোয়াড়রা মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াইয়ে ফলাফল অমীমাংসিত থেকেছে। দুদলের ড্রয়ের ম্যাচে জয় না পেয়ে রেফারির উপর ক্ষোভ ঝেড়েছেন কার্লো আনচেলত্তি। রিয়াল কোচের দাবি, ম্যাচে খুব একটা মনোযোগী ছিলেন না পর্তুগিজ রেফারি আর্তুর সোয়ার্স ডিয়াস।

সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে গোল করেন রিয়ালের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। পিছিয়ে পড়া ম্যানসিটিকে দারুণ এক গোলে সমতায় ফেরান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

সমতায় ফেরা ডি ব্রুইনের গোলটি নিয়েই উঠেছে বিতর্ক। আক্রমণের সময় ডি ব্রুইন যখন বল পেয়েছেন, সেসময় বল মাঠের বাইরে চলে গিয়েছিল বলে দাবি রিয়াল বসের।

আনচেলত্তির সে প্রসঙ্গে বলেছেন, ‘দেখে মনে হচ্ছিল বল লাইনের বাইরে চলে গেছে। এটা আমি বলছি না, প্রযুক্তি বলছে। আমি তাতে অনেকবেশি অবাক হয়েছি। এর আগে আরও একটি কর্নার ছিল যা রেফারি দেননি। আরও ছোটখাটো অনেক বিষয় ছিল। রেফারি মাঠে মনোযোগী ছিলেন না।’

ম্যাচে বেশিরভাগ সময় ডাগআউটের সামনে বেশ শান্তই ছিলেন ইতালিয়ান এ কোচ। এক পর্যায়ে কোনো এক বিষয়ে রেফারির সঙ্গে জড়ান বিতর্কে। সেসময় আনচেলত্তিকে হলুদ কার্ড দেখান রেফারি। ৬৩ বর্ষী কোচ পরে বলেছেন, ‘‘সে আমাকে হলুদ কার্ড দেখাল। তখন আমি বলেছিলাম, ‘মাঠের মধ্যে যারা আছে ওদেরকে দাও, এটি মাঠের বাইরের জন্য নয়।’ কারণ খেলোয়াড়রা মাঠে বেশি কার্ড পাওয়ার যোগ্য ছিল, মাঠের বাইরে নয়।’’

গোল সমতায় ম্যাচ শেষ হওয়ায় ফলাফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে আগামী ১৭ তারিখ পর্যন্ত। ম্যানসিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় হবে ফিরতি লেগের ম্যাচটি। দ্বিতীয় লেগের লড়াইয়ে যে জিতবে, চলে যাবে ফাইনালে।

Tags: আনচেলত্তিচ্যাম্পিয়ন্স লিগডি ব্রুইনভিনিসিয়াসম্যানসিটিরিয়াললিড স্পোর্টসহালান্ড
Previous Post

হানিফ ফ্লাইওভারে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়

Next Post

বিছানার চাদরের সাথে সোনমের পোশাকের তুলনা!

Next Post
সোনমের পোশাকের সাথে বিছানার চাদরের তুলনা, সুন্দর ডিজাইন ও প্রাকৃতিক রঙে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিছানার চাদরের সাথে সোনমের পোশাকের তুলনা!

এশিয়া কাপ ২০২৩ এর জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপে খেলবে না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT