চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলভেজের জামিন আবেদন নামঞ্জুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 10, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আলভেজের জামিন আবেদন নামঞ্জুর, আদালত সিদ্ধান্ত ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের জামিন আবেদন আবারও নামঞ্জুর হয়েছে। তাকে স্পেনের কারাগারেই থাকতে হচ্ছে।

গত জানুয়ারিতে আলভেজের আইনজীবীর করা জামিন আবেদন নামঞ্জুর করে বিবৃতিতে আদালত বলেছিলেন, ‘একটি নাইটক্লাবে হওয়া ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।’ পরে ফেব্রুয়ারিতে জামিন আবেদন নামঞ্জুর প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ ছিল, বার্সেলোনার ৪০ বর্ষী সাবেক তারকা স্পেন ছেড়ে পালিয়ে যেতে পারেন।

স্প্যানিশ গণমাধ্যমে প্রতিবেদন, ৩০-৩১ ডিসেম্বর রাতে বার্সেলোনার একটি জনপ্রিয় নাইটক্লাবে অভিযোগকৃত যৌন নিপীড়নের ঘটনা ঘটে। বিচারকের সামনে আলভেজ অবশ্য দাবি করেছিলেন, অভিযোগকারী নারীর সম্মতিতেই যৌন সম্পর্কে জড়িয়েছিলেন।

ব্রাজিলিয়ান ফুটবলারের আইনজীবীরা একটি ২০০ পৃষ্ঠার প্রতিবেদন এবং ঘটনাস্থলের নিরাপত্তা ক্যামেরার ভিডিওগুলো আদালতে দাখিল করেছেন। তাদের দাবি, অভিযোগকারী নারী এবং অন্যান্য সাক্ষীরা ভুয়া সাক্ষ্য দিয়েছেন।

আইনজীবীরা জোরালভাবে বারবার বলছেন, তাদের মক্কেল জামিনে মুক্তি পেলে পাসপোর্ট চালু করা এবং একটি ট্র্যাকিং ডিভাইস পরাসহ আদালতের যেকোনো আরোপিত ব্যবস্থা মানতে রাজি আছেন।

আলভেজ এখন পর্যন্ত চারবার নিজের জবানবন্দি পাল্টেছেন। অভিযোগকারী নারীর জবানবন্দিতে একই কথা বারবার উঠে আসছে। এমনকি মেডিকেল টেস্টে তার শরীরে আলভেজের যৌন কর্মের চিহ্ন পাওয়া গেছে।

২০২২ সালে স্পেনে পাস হওয়া যৌন সম্মতি আইনের অধীনে যৌন নিপীড়ন, অনলাইনে যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তি রয়েছে। ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছরের সাজা হতে পারে। গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে স্পেনের ব্রায়ান্স-২ কারাগারে আছেন আলভেজ।

Tags: আদালতআলভেজজেলবার্সেলোনাব্রাজিললিড স্পোর্টসস্পেন
Previous Post

‘বড় বাজেটের সিনেমাগুলো ইন্ডাস্ট্রির সুনাম ক্ষুণ্ণ করছে’

Next Post

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

Next Post
Man with helmet and glasses with orange cat on his shoulder outdoors. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় এএফপি’র সাংবাদিক নিহত

প্রসিদ্ধ হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তম সন্তানের বাবা হলেন হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT