চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারিদ্র্য হ্রাসে কাজ করবে ব্র্যাক ও জামিল অবজারভেটরি ক্রুসনেট প্রকল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 08, মে 2023
in বাংলাদেশ
A A
BRAC logo, a symbol of development and social work in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি) এবং বিভিন্ন জনগোষ্ঠীর জন্য বিজ্ঞান ও শিক্ষাকে এগিয়ে নিতে ব্রতী আন্তর্জাতিক সংস্থা ‘কমিউনিটি জামিল’ কার্যকর জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনে জামিল অবজারভেটরি ক্রুসনেট শীর্ষক একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। বাংলাদেশে প্রকল্পটির বাস্তবায়নে প্রতিষ্ঠান দুটি বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করবে। প্রকল্পের আওতায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি উদ্ভাবনে কাজ চলবে।

জামিল অবজারভেটরি ক্রুসনেট প্রকল্পটির পুরো নাম ‘দ্য জামিল অবজারভেটরি ক্লাইমেট রিজিলিয়েন্স আর্লি ওয়ার্নিং সিসটেম নেটওয়ার্ক।’ যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগ এগ্রিকালচার ইনোভেশন ফর ক্লাইমেট (এআইএমফরসি) আয়োজিত ২০২৩ সামিটে প্রকল্পটি ‘ইনোভেশন স্প্রিন্ট’ হিসেবে নির্বাচিত হয়। ইনোভেশন স্প্রিন্টে সংক্ষিপ্ত সময়কাল ধরে নতুন ধারণা ও সমস্যার সমাধান নিয়ে কাজ করা হয়।

প্রাথমিকভাবে প্রকল্পটি বাংলাদেশ ও সুদানে বাস্তবায়িত হবে। বাংলাদেশে এর অংশীদার ব্র্যাক এবং সুদানে এর অংশীদার দেশটির সরকারি কৃষি গবেষণা সংস্থা ‘এগ্রিকালচার রিসার্চ কোঅপারেশন – সুদান’। এমআইটির আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাব (জে-প্যাল) প্রকল্পটিতে যুক্ত থাকবে।

প্রকল্প প্রধান এমআইটি’র পানিবিজ্ঞান ও জলবায়ু বিষয়ক অধ্যাপক আলফাতিহ আলতাহির বলেন, ‘এআইএমফরসি সম্মেলন আমাদের জন্য চমৎকার এক সুযোগ এনে দিয়েছে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জের মুখে থাকা দেশগুলোয় কৃষিনির্ভর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়নে কাজ করতে আগ্রহীদের জামিল অবজারভেটরি ক্রুসনেট প্রকল্পের পরিকল্পনা ও প্রাথমিক কাজগুলো সম্পর্কে অবহিত করব আমরা।’

কমিউনিটি জামিলের পরিচালক জর্জ রিচার্ডস বলেন, ‘এমআইটি, ব্র্যাক ও এগ্রিকালচারাল রিসার্চ কোঅপারেশন-সুদান-এর সাথে কাজ করতে পেরে আমরা গর্বিত। এই প্রকল্প জলবায়ু পরিবর্তনের কারণে উত্তরোত্তর চ্যালেঞ্জের সম্মুখীন কৃষিনির্ভর জনগোষ্ঠীকে জলবায়ুসহিষ্ণু প্রযুক্তি ও পন্থা গ্রহণে সহযোগিতা করবে। সুদানের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অন্যান্য সংকট মিলে আরো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে দেখছি আমরা। জামিল অবজারভেটরি ক্রুসনেট’কে এআইএমফরসি ইনোভেশন স্প্রিন্ট হিসেবে নির্বাচিত করায় যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত সরকারকে শুভেচ্ছা জানাই।’

ব্র্যাকের জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, ‘বাংলাদেশে জলবায়ু-ঝুঁকি মোকাবেলারত জনগোষ্ঠীর সাথে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছে ব্র্যাক। এর মধ্য দিয়ে স্থানীয় মানুষের নেতৃত্বে উদ্ভাবিত ও বাস্তবায়িত জলবায়ুসহিষ্ণু পন্থা কীভাবে জীবন-জীবিকাকে সুরক্ষিত রাখে তা আমরা দেখেছি। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের কার্যকর মোকাবেলায় স্থানীয় জনগোষ্ঠীর সামর্থ্য বৃদ্ধিতে সহায়ক হবে এই উদ্যোগ। কমিউনিটি জামিল ও এমআইটির সঙ্গে এতে যৌথভাবে কাজ করতে পেরে ব্র্যাক গর্বিত।’

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাজের ক্ষেত্রে জামিল অবজারভেটরি ক্রুসনেট প্রকল্প পরবর্তী প্রজন্মের জলবায়ু পূর্বাভাস, পূর্বাভাসমূলক উপাত্ত বিশ্লেষণ, নতুন প্রযুক্তি এবং অর্থায়নমূলক পন্থাগুলোকে একীভূত করবে। সুদানে প্রকল্পটি উন্নত জাতের তাপসহিষ্ণু বীজ পেতে আধুনিক প্রযুক্তি গ্রহণ, বিশেষ ধরনের সার ব্যবহার, ডেটা মডেলিংয়ের সাথে মাটির উর্বরতা ম্যাপিং এবং প্রচলিত আনুভূমিক কৃষিপদ্ধতির চেয়ে স্তরীকৃত সম্প্রসারণে জোর দেবে।

জামিল অবজারভেটরি ক্রুসনেট প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবেলারত স্থানীয় কৃষিভিত্তিক জনগোষ্ঠী এবং এমআইটির মতো গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞানের ব্যবধান পূরণ করতে চায়। কার্যকর জ্ঞান বিনিময় ও স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার মাধ্যমে প্রকল্পটি কৃষকের সামর্থ্য বৃদ্ধি করতে চায় যাতে তাদের উৎপাদনশীলতা ও আয় উভয়ই টেকসইভাবে বৃদ্ধি পায়।

Tags: ব্র্যাক
Previous Post

খাওয়ার আগে যেসব খাদ্য ভিজিয়ে রাখলে পুষ্টিগুণ বাড়বে

Next Post

রিয়াল-ম্যানসিটি: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে

Next Post
রিয়াল ম্যানচেস্টার সিটি ম্যাচে ফুটবল খেলোয়াড়ের জাম্পিং মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল-ম্যানসিটি: ইতিহাস-পরিসংখ্যান কী বলছে

বাংলাদেশের একজন যুবক, শহরের রাস্তায় দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মস্কোজয়ী ‘আদিম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT