চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপগঞ্জকে হারিয়ে শিরোপার আরও কাছে আবাহনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 07, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর টানা শিরোপা জয়ের পথে গত আসরে বাধা হয়ে দাঁড়িয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রানার্সআপ দলটি এক মৌসুম পরই আবারও চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রয়েছে আর দুটি রাউন্ড। ২ পয়েন্টে এগিয়ে থাকায় শিরোপার সুবাস পাচ্ছে ঐত্যিবাহী ক্লাবটি।

আবাহনীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে শেখ জামাল। আবাহনী যদি ১০মে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে যায়, আর শেখ জামাল যদি পরের রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারায়, তাহলে ১৩মে মিরপুরে আবাহনী-শেখ জামালের ম্যাচটি হয়ে যাবে ঢাকা লিগের অলিখিত ফাইনাল। যারা জিতবে তারাই হবে মৌসুমের চ্যাম্পিয়ন।

রোববার মাশরাফী বিন মোর্ত্তজার রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে ২৩১ রানের মাঝারি লক্ষ্য আকাশি-নীলরা টপকে যায় ৪০ ওভারে। নাঈম শেখ ৫৬, মাহমুদুল হাসান জয় ৬৭, এনামুল হক বিজয় ও আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ রান করে। তিনটি উইকেট নেন মুক্তার আলি।

আগে ব্যাট করে চিরাগ জনি ও ইরফান শুক্কুরের ফিফটিতে ৪৭.২ ওভারে আড়াইশর আগেই গুটিয়ে যায় রূপগঞ্জ। অধিনায়ক মাশরাফীর দুই ছক্কা, দুই চারে ২২ বলে ২৬ ও জাওয়াদ করেন ৪৬ রান।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শেষেদিকে দারুণ জমে ওঠা ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩ রানে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজীকে ২০ রানে হারিয়েছে মোহামেডান।

Tags: আবাহনীডিপিএলমিরপুরলিড স্পোর্টসশিরোপাশেখ জামাল
Previous Post

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post

৭ মে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরত না: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ মে শেখ হাসিনা না ফিরলে দেশে গণতন্ত্রও ফিরত না: তথ্যমন্ত্রী

চীন ও পাকিস্তানের প্রতিনিধিরা আফগানিস্তানে সাহায্য প্রসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানকে সাহায্য করতে প্রস্তুত চীন ও পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT