চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
5:21 অপরাহ্ন 07, মে 2023
in অপরাধ, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন হত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার (৪০)কে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোহেল শিকদার তিতাস উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সে তিনটি হত্যাসহ ৯ মামলার আসামী।

শনিবার ৬ মে দিনে ও রাতে চট্টগ্রামের আগ্রাবাদ, ঢাকার রায়েরবাগ ও মিরপুরের কালশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে র‍্যাব জানায়।

এ মামলার আরও দুই আসামী মো: ইসমাইল হোসেন (৩৬),  মো: শাহআলম ওরফে পা কাটা আলম (৩৬)কেও গ্রেপ্তার করেছে র‍্যাব। মোঃ ইসমাইল হোসেন দুই হত্যাসহ তিন মামলার আসামী এবং শাহ আলম একটি হত্যাসহ ১০ মামলার আসামী।

শাহীনুল ইসলাম ওরফে সোহেল শিকদার মনাইরকান্দির আক্তার হোসেন শিকদারের ছেলে। আর মো: ইসমাইল হোসেন জিয়ারকান্দির খুরশিদ মিয়ার ছেলে, মো: শাহআলম ওরফে পা কাটা আলম দাউদকান্দির গোপচর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

বোরকা পরে হত্যা মিশনে অংশ নিলেও হত্যার পর কিছু দুর গিয়ে বোরকা ফেলে দেওয়ায় সিসি ফুটেজে ঘাতকের অবয়ব ধরা পড়ে। র‍্যাব সে সব ফুটেজ বিশ্লেষন করে নিশ্চিত হয়ে তাদের গ্রেপ্তার করে বলে জানায়।

জামাল হত্যা মামলায় ৯ আসামীর মধ্যে তিন জনকে র‍্যাব গ্রেপ্তার করতে পারলেও এক নম্বর আসামী তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো: সুজন ও ২ নম্বর আসামী আরিফ হোসেন নেপালে, ৫ নম্বর আসামী বাদল দুবাইতে, ৬ নম্বর আসামী শাকিল ভারতে, ৮ নম্বর আসামী অলি হাসান সৌদি আরবে পালিয়ে গেছে বলে জানিয়েছে র‍্যাব। মামলার ৯ নম্বর আসামী কালা মনির এখনো দেশেই আত্মগোপনে রয়েছে।

জামাল হত্যা মামলার বেশিরভাগ আসামিই এর আগে কুমিল্লার গৌরীপুর বাজারে খুন হওয়া জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসাইন হত্যা মামলার আসামি।

এর আগে গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাহ এলাকার মসজিদ গলিতে জামাল হোসেনকে গুলি করে হত্যা করে বোরকা পরে আসা দুর্বৃত্তরা।

র‍্যাব জানায়, ৩০ এপ্রিল রাত আনুমানিক সোয়া ৯টায় ৩ জন বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পনানুযায়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন গৌরীপুর পশ্চিম বাজার সংলগ্ন মসজিদের পাশে একটি দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় জামাল হোসেনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই সময় বোরকা পরিহিত হামলাকারীরা জামালের উপর এলোপাথাড়ি বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর জামাল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অস্ত্রধারী সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত জামালকে উপস্থিত লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে পরিবার আরও নিশ্চিতের জন্য জামালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকান্ডের এই ঘটনাটি দেশব্যাপী বেশ চাঞ্চল্য সৃষ্টি করে।

র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা জানান, তথ্য উপাত্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, মাঠ পর্যায় হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ০৬ মে দিনে ও রাতে অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার আগ্রাবাদ এলাকা, ঢাকা জেলার রায়েরবাগ এলাকা ও কালশী, মিরপুর এলাকা হতে এই তিন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

তানভীর মাহমুদ পাশা আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হত্যার বিষয়ে বেশ কিছু চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। মূলত এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা সংঘঠিত হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় হস্তান্তর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে নিহতের স্ত্রী পপি আক্তারের করা মামলার ১৭ আসামির মধ্যে রয়েছেন- তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. সুজন, আরিফ হোসেন, ইসমাইল হোসেন, মনাইরকান্দি গ্রামের শাহিনুল ইসলাম ওরফে সোহেল শিকদার, জিয়ারকান্দি গ্রামের বাদল, শাকিল, দাউদকান্দির গোপচর গ্রামের শাহ আলম, তিতাসের জিয়ারকান্দি গ্রামের অলি হাসান ও কালা মনির।

Previous Post

চ্যানেল আইয়ের পর্দায় ইরফান-তিশা জুটির ‘তুমি রবে নীরবে’

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৯

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৯. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৯

প্রধানমন্ত্রী নেতৃত্বের প্রশংসা করে রাজার সঙ্গে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT