চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাশ্মীর ফাইলস’কে টেক্কা দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:38 অপরাহ্ন 07, মে 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: সিনেমা 'দ্য কেরালা স্টোরি' এর দৃশ্য, নারীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে ঘিরে পুরো ভারত জুড়ে শুরু হয়েছিল বিতর্ক। সেসময় এক দল যেমন ছবিটির পক্ষ নিয়েছিল, ঠিক তেমনই অন্য এক দল এই ছবির চুলচেরা বিশ্লেষণ করেছিলেন।

বছর ঘুরতে না ঘুরতেই সদ্য মুক্তি প্রাপ্ত ‘দ্য কেরালা স্টোরি’কে ঘিরে পুনরাবৃত্তি হচ্ছে একই ঘটনার। তবে মুক্তি পাওয়ার পর আয়ের দিক থেকে ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও হারিয়ে দিচ্ছে ‘দ্য কেরালা স্টোরি’।

মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে সুদীপ্ত সেন পরিচালিত বিতর্কিত এই সিনেমা। আর মুক্তির দ্বিতীয় দিনে ছবিটির আয় ৩৯.৭৩ শতাংশ বেড়ে রীতিমত চমকে দিলো সবাইকে।

বলিউড রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ছবিটির আয় যেখানে ৮.০৩ কোটি রুপি, সেখানে দ্বিতীয় দিনে এর আয় বেড়ে দাঁড়িয়েছে ১১.২২ কোটি রূপি।

ট্রেলার মুক্তির পর থেকেই ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটিকে ঘিরে গভীরভাবে দানা বাঁধে বিতর্কের। অভিযোগ, কেরালা থেকে ৩২ হাজার নারী নিখোঁজ, যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এ সিনেমা মুক্তি পেলে কেরালায় ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট হতে পারে বলে মনে করেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

এজন্য কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকেও এ রাজ্যে সিনেমা মুক্তি না দেওয়ার আহ্বান জানানো হয়। পরবর্তীতে এটি আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু আদালত এ মামলা খারিজ করে দেন।

শুক্রবার (৫ মে) হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি, সিদ্ধি ইদনানি, বিজয় কৃষ্ণ, প্রণয় পাচৌরি, প্রণব মিশ্র প্রমুখ।

Tags: ‘দ্য কাশ্মীর ফাইলস’দ্য কেরালা স্টোরিপ্রণব মিশ্রপ্রণয় পাচৌরিবিজয় কৃষ্ণযোগিতা বিহানিলিড বিনোদনসিদ্ধি ইদনানি
Previous Post

দুবাইয়ের আলোচিত আরাভ খানের অস্ত্র মামলার রায় মঙ্গলবার

Next Post

‘এদেশের দর্শক পাঠান দেখবে না’- ডিপজলের ওপেন চ্যালেঞ্জ

Next Post
অভিনেতা ডিপজলের ছবি ও মুক্তির পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এদেশের দর্শক পাঠান দেখবে না’- ডিপজলের ওপেন চ্যালেঞ্জ

চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদক ও অতিথি সাক্ষাৎকারে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুরমা সুরমা দিনে’ বলতে কী বুঝানো হয়েছে জানালেন ইমরান-কোনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT