চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাম বদলে নানা ছদ্মবেশে থাকত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 07, মে 2023
in - সেমি লিড, অপরাধ
A A
দুটি পুলিশ সদস্য অস্ত্র হাতে, ব্যক্তির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের নাম হযরত আলি বেপারি বদলে সজীব আহম্মেদ রেখে ছদ্মবেশে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মানিকগঞ্জে চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা রোকসানা (১৭) হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হযরত আলী বেপারী (৪২)। রোকসানা হত্যা মামলায় রায়ের পর গত ৩ বছর ধরে পলাতক ছিলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ আসামি।

শনিবার ৬ মে দিবাগত রাতে র‌্যাব-৪ এর একটি দল সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম জানান, ২০০১ সালে মানিকগঞ্জ সদর থানার ফারিরচর এলাকার হযরত আলী বেপারী এবং ভুক্তভোগী রোকসানা আক্তার প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করে। পরে রোকসানা একটি কন্যাসন্তান জন্ম দেয়।

সেসময় হযরত আলী ও তার পরিবার মিলে রোকসানাকে যৌতুকের দাবিতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে। যৌতুকের টাকা না পাওয়ায় হযরত আলী তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর হযরত আলী ও অন্য আসামিরা রোকসানার বাবার বাড়িতে হাজির হয়ে যৌতুকের টাকার ব্যাপারে কথা বলে। এসময় উচ্চবাচ্য এবং কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হযরত আলী ও অপর আসামিরা রোকসানাকে বেড়ধক পিটিয়ে হত্যা করে ও ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বারান্দার সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখে।

চাঞ্চল্যকর ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় হযরত আলীসহ ৫ জনের বিরুদ্ধে হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পরে স্থানীয় থানা মামলার এজাহারভুক্ত আসামি হযরত আলী বেপারীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠায়। ৪ বছর জেলহাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আত্মগোপন চলে যায় আলী। চার্জশিটে অপর চার আসামিকে অব্যাহতি দেয় পুলিশ। তবে হযরত আলীকে অভিযুক্ত করা হয়।

বিজ্ঞ আদালত রোকসানা হত্যাকাণ্ডের প্রধান আসামি হযরত আলী বেপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে হযরত আলী বেপারী পলাতক ছিল।

এএসপি মাজহারুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে জানা যায়, মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায় গ্রেপ্তার এড়ানোর লক্ষ্যে সে আত্মগোপন করে। গত ৩ বছর ধরে তিনি নাম পরিবর্তন করে সজীব আহম্মেদ নাম ব্যবহার করেন। তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রথমে সাভার, আশুলিয়াসহ গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tags: গ্রেপ্তার
Previous Post

বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল করতে ভুটানকে প্রধানমন্ত্রীর প্রস্তাব

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, গণপিটুনিতে নিহত ১

Next Post
কক্সবাজার জেলার মানচিত্র, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, গণপিটুনিতে নিহত ১

বঙ্গোপসাগরে উত্তাল ঢেউ ও ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT