চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ বছর পরে দখল হওয়া ফ্ল্যাট বুঝে পেলেন ৯৩ বছর বয়সী নারী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 06, মে 2023
in আন্তর্জাতিক
A A
ঢাকা নদীর পাড়ে মানুষ ও যানবাহন, শহরের আকাশচুম্বী ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে মুম্বাইয়ে প্রায় ৮ দশক পর ফ্ল্যাট বুঝে পেলেন ৯৩ বছর বয়সী এক নারী। মুম্বাই হাইকোর্ট মহারাষ্ট্র সরকারকে ১৯৪২ সালে দখল করা দুটি ফ্ল্যাট মহিলাটির কাছে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে প্রকাশ, ৫০০ এবং ৬০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট দুটি দক্ষিণ মুম্বাইয়ের রুবি ম্যানশনের প্রথম তলায় অবস্থিত। ১৯৪২ সালের ২৮ মার্চ ভবনটি তৎকালীন ভারতের প্রতিরক্ষা আইনের অধীনে অধিগ্রহণ করা হয়েছিল।

বিচারপতি আরডি ধানুকা এবং এমএম সাথয়ের একটি ডিভিশন গত ৪মে’র এক আদেশে উল্লেখ করেছে, ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন আদেশ দেওয়া সত্ত্বেও, ফ্ল্যাটগুলো তার মালিক অ্যালিস ডিসুজার কাছে হস্তান্তর করা হয়নি।

ফ্ল্যাটগুলো বর্তমানে একজন সাবেক সরকারি কর্মকর্তার পরিবারের দখলে রয়েছে।

ডিসুজা তার পিটিশনে মহারাষ্ট্র সরকার এবং মুম্বাইয়ের কালেক্টরকে ১৯৪৬ সালের জুলাই মাসে ডি-রিকুইজিশন আদেশ কার্যকর করতে এবং ফ্ল্যাটগুলো দখলমুক্ত করে তার কাছে হস্তান্তর করার জন্য একটি নির্দেশনা চেয়েছিলেন।

ডিসুজা তার পিটিশনে দাবি করেছেন, রিকুইজিশন আদেশ প্রত্যাহার করা হয়েছিল ঠিকই কিন্তু এখনও ফ্ল্যাট দুটি আমার কাছে হস্তান্তর করা হয়নি। বিল্ডিংয়ের বাকি ফ্ল্যাটগুলো ঠিকই তার মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে, ফ্ল্যাটের মালিকানা ডিসুজার কাছে হস্তান্তর করা হয়নি এবং ডি-রিকুইজিশন সম্পূর্ণ হয়নি।

আদালত রাজ্য সরকারকে আট সপ্তাহের মধ্যে বর্তমান দখলদারদের কাছ থেকে ফ্ল্যাটগুলো উদ্ধার করে তা ডিসুজাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

Tags: ভারতমুম্বাইরিকুইজিশন
Previous Post

নিজ ঘর থেকে ২ সন্তানসহ গৃহবধূর লাশ উদ্ধার

Next Post

ছবিতে রাজা চার্লসের জমকালো রাজ্যাভিষেক

Next Post
রাজকীয় অভিষেক অনুষ্ঠান, রাজা ও রানি উপস্থিত, ঐতিহ্যবাহী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে রাজা চার্লসের জমকালো রাজ্যাভিষেক

সিটি ফুটবল দলের খেলোয়াড় গোল উদযাপন করছে, দর্শকরা স্টেডিয়ামে উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুন্ডোয়ানের জোড়া গোলে শিরোপার দৌড়ে এগিয়ে সিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT