চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধূমপান নিয়ে বহিরাগতদের সাথে জাবি শিক্ষার্থীর মারামারি

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
5:20 অপরাহ্ন 05, মে 2023
in শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে মারামারি, ধূমপান নিয়ে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধুমপান করতে নিষেধ করাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীর সাথে বহিরাগত কয়েকজন যুবকের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি খাবারের দোকানে এ ঘটনার সূত্রপাত ঘটে।

আহতরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আসিফ উর রহমান ও মীর মশাররফ হোসেন হলের মৃন্ময় দাস। তারা দু’জনেই বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া বহিরাগত ফুরকান হোসেন জয় সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৃন্ময় ও আসিফ বান্ধবীসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি দোকানে রাতের খাবার খাচ্ছিলেন। একই দোকানে বন্ধুদের সাথে বসে ধূমপান করছিলেন ফুরকান হোসেন জয়। এ সময় জয় ও তার বন্ধুদের ধূমপান করতে নিষেধ করেন মৃন্ময় ও আসিফ।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জয় তার বড় ভাইসহ (সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী) স্থানীয় কয়েকজন যুবককে ডেকে এনে আসিফ ও মৃন্ময়কে মারধর করেন।

পরে ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা। এ সময় অন্য বহিরাগতরা পালালেও জয় সেখানে থেকে যান। তারা জয়কে মারধর করে হলে নিয়ে আসেন। পরে জয়ের অভিভাবকের মাধ্যমে দু’পক্ষের মধ্যে মীমাংসা হয়। এ সময় বঙ্গবন্ধু হলের আসিফের নেতৃত্বে একদল শিক্ষার্থী মীর মশাররফ হোসেন হলের সামনে জয়কে বেধড়ক মারধর করে।

মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক মো. ওবায়দুর রহমান বলেন, ‘আমি এসে দেখি হলের সামনে এমন ঘটনা। তবে আমি হলের ভেতরে কাউকে ঢুকতে দেইনি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়ালবডি এসে বিষয়টি সমাধান করে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘ঘটনাস্থলে এসে পুরো বিষয়টি শুনেছি। ঘটনাটি প্রথমিকভাবে সমাধান করা হয়েছে। পরে উভয়পক্ষকে নিয়ে বসে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী সুষ্ঠু সমাধান করা হবে।’

Tags: জগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে ২ স্কুলছাত্রীর মৃত্যু

Next Post

প্রথমবারের মত কানে যাচ্ছেন আনুশকা

Next Post
আনুশকা কানে যাচ্ছেন প্রথমবারের মতো, ফ্যাশনেবল পোশাক পরা অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মত কানে যাচ্ছেন আনুশকা

খাবার ও পানীয়ের ছবি, যেখানে মানুষজন খাবার খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রক্রিয়াজাত খাবারে বাড়ে উদ্বেগ ও বিষণ্ণতা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT