চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে গভীররাতে বিক্ষোভরত কুস্তিগীরদের সঙ্গে পুলিশের হাতাহাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 04, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারতে গভীর রাতে বিক্ষোভরত কুস্তিগীর ও পুলিশ সদস্যদের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুস্তি ফেডারেশনের সভাপতি এবং বিজেপি সাংসজ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে বেশ কদিন ধরে বিক্ষোভ করছে ভারতের সুনামধন্য কুস্তিগীররা। যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবেদে মাঠে নেমেছেন অলিম্পিক পদকজয়ী জরং পুনিয়, সাক্ষী মালিকরা যেমন এই প্রদিবাদে সামিল, বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকজয়ী ভিনেশ ফোগাটসহ তরুণ কুস্তিগীররা। বিক্ষোভরত কুস্তিগীরদের উপর হামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার (৩ এপ্রিল) গভীর রাতে কুস্তিগীরদের বিক্ষোভের জায়গায় পুলিশ তাদের আক্রমণ করলে, পুলিশের সাথে হাতাহাতি হয় কুস্তিগীরদের।

দিল্লি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাতে যন্তর মন্তরের বিক্ষোভের জায়গায় কিছু খাটিয়া নিয়ে এসিছেলেন আম আদমি পার্টি নেতা সোমনাথ ভারতী। তবে তিনি কোনও অনুমতি ছাড়াই খাটিয়া নিয়ে এসেছিলেন সেখানে। সেই সময় পুলিশ হস্তক্ষেপ করলে তাঁর সমর্থকরা সংঘর্ষ মুখী হয়ে পরে। ট্রাক থেকে তারা খাটিয়া নামাতে শুরু করে। এরপর ছোটখাটো সংঘর্ষ বাঁধে। ঘটনায় সোমনাথ ভারতী এবং দু’জনকে আটক করা হয়েছে। এই ঘটনার পর অবশ্য অবসরপ্রাপ্ত কুস্তিগীর রাজবীর অভিযোগ করেন, ধর্মেন্দ্র নামে একজন পুলিশকর্মী মত্ত অবস্থায় ভিনেশ ফোগাটকে গালিগালাজ দিয়েছেন। তিনি আমাদের সঙ্গে হাতাহাতিও করেন।

ঘটনার পর ভিনেশ ফোগাট সংবাদমাধ্যমকে বলেন, আমরা শুধুমাত্র কিছু খাটিয়া আনতে চেয়েছিলাম এখানে। সেই সময় কিছু পুলিশকর্মী এখানে এসে আমাদের বাধা দেন। কোনও মহিলা পুলিশকর্মী ছাড়াই তারা আমাদের নিয়ে টানাহেঁচড়া করতে শুরু করে। আমাদের মধ্যে অনেককেই লাঠি দিয়ে মাথায় বাড়ি মারা হয়েছে। আমরা কী দেশের জন্য মেডেল জিতেছিলাম এই দিনটা দেখার জন্য?

বিগত বেশ কয়েকদিন ধরে মাটিতে শুয়েই রাত কাটাচ্ছিলেন কুস্তিগীররা। তবে গতকাল দিল্লিতে দিনভর বৃষ্টি হয়। এই আবহে কুস্তিগীররা অবস্থান বিক্ষোভের জায়গায় খাটিয়া নিয়ে আসতে চেয়েছিলেন ঘুমানোর জন্য। এর থেকেই ঝামেলার সূত্রপাত।

Tags: পুলিশের হামলাভারত
Previous Post

হালান্ডের জন্য ম্যাচটি ‘বিশেষ’ বললেন গার্দিওলা

Next Post

ফেসবুক-ইনস্টাগ্রামে ভারতীয় সামরিক অফিসারদের ফাঁদে ফেলত পাকিস্তানি হ্যাকার

Next Post
মেটা লোগো ও ডেটা সাইবার সিকিউরিটি বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুক-ইনস্টাগ্রামে ভারতীয় সামরিক অফিসারদের ফাঁদে ফেলত পাকিস্তানি হ্যাকার

বাংলাদেশ পুলিশ ও ধর্মীয় নেতাদের সমাবেশ, প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সম্প্রীতির মেলবন্ধন বিশ্বে নজির সৃষ্টি করেছে: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT