চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সঙ্গে চুক্তি নবায়ন করবে না পিএসজি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:01 অপরাহ্ন 03, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
Lionel Messi in a Paris Saint-Germain jersey during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনা অনুমতিতে সৌদি আরব সফর করায় লিওনেল মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে পিএসজি। শুধু শাস্তি দিয়েই ক্ষান্ত হয়নি ফরাসি ক্লাবটি। সেই জেরে আর্জেন্টাইন মহাতারকা সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে ফরাসি জায়ান্টরা, ফ্রেঞ্চ গণমাধ্যমে খবর এমনই।

বার্সেলোনা থেকে দুবছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আসছে জুনের ৩০ তারিখে। তবে মেসির চুক্তিতে তৃতীয় বছর পিএসজিতে থাকা নিয়ে একটি ‘ঐচ্ছিক’ বিষয় যুক্ত ছিল। যে ধারাটি কাজে লাগাবে না পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস ও লেকি’পে প্রতিবেদনে জানাচ্ছে, নিষেধাজ্ঞার কারণে ১৪ দিন ক্লাবের হয়ে খেলতে পারবেন না এলএম টেন। নিষেধাজ্ঞায় দুটি ম্যাচ খেলতে না পারার সঙ্গে অনুশীলনেও থাকতে পারবেন না মহাতারকা। এমনকি শাস্তি চলাকালীন সময়ের জন্য বেতন কাটা হবে বিশ্বকাপজয়ী মেসির।

এসবের আগে রোববার লিগে লরেন্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে পিএসজি। ম্যাচে পুরোটা সময় খেলেছেন মেসি। পরে ক্লাবের অনুমতি চান সৌদি ভ্রমণের, তা না পেয়েই যান সৌদিতে। যেজন্য শাস্তির সম্মুখীন সাতবারের ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি।

দুই সপ্তাহের নিষেধাজ্ঞা কাটিয়ে পিএসজি জার্সিতে মেসির তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকবে চুক্তি শেষের আগে। তাকে কাতালানদের ডেরায় ফেরাতে চেষ্টা করছে বার্সেলোনা। এমএলএস সাইড ইন্টার মিয়ামি এবং সৌদি আরবের ক্লাব আল হিলালও মেসিকে দলে টানতে আগ্রহ প্রকাশ করেছে।

২০২১ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিসে আসেন মেসি। ফরাসি ক্লাবটির হয়ে এপর্যন্ত ৭১ ম্যাচ খেলে গোল করেছেন ৩১টি, করিয়েছেন ৩৪টি। গত মৌসুমে জিতেছেন লিগ ওয়ানের শিরোপা, এবারও শীর্ষে রয়েছে তার দল।

Tags: আল হিলালপিএসজিবার্সেলোনামেসিলিগ ওয়ানলিড স্পোর্টসসৌদি আরব
Previous Post

জাতির পিতার সমাধিসৌধে বুটেক্স ভিসির শ্রদ্ধা নিবেদন

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৫

Next Post
শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৫. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১৫

চট্টগ্রামে চরে সমন্বিত খামার করে সফল তরুণ উদ্যোক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে চরে সমন্বিত খামার করে সফল এক তরুণ উদ্যোক্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT