চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ হতে পারতো টম ক্রুজের!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 03, মে 2023
in বিনোদন
A A
দ্য শশাঙ্ক রিডেম্পশন সিনেমার দুই চরিত্রের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর মুক্তি প্রাপ্ত ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ পুরো বিশ্বের সিনেপ্রেমীদের কাছে অসাধারণ এক চলচ্চিত্র। সাড়া জাগানো এই চলচ্চিত্রের অংশ হতে পারতেন টম ক্রুজও। কিন্তু কেন হলেন না? জেনে নিন সেই ঘটনা।

‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন টিম রবিনস। এই চরিত্রের জন্য নিকোলাস কেজ, ক্লিন্ট ইস্টুইড, পল নিউম্যান, টম হ্যাংকস ও কেভিন কস্টনারকে প্রস্তাব দেয়া হয়েছিল। টিম রবিনসের আগে প্রস্তাব দেয়া হয়েছিল টম ক্রুজকেও। কিন্তু তারা সবাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

টম ক্রুজকে যখন এই ছবির প্রস্তাব দেয়া হয়েছিল তখন অভিনয়ে তার এত অভিজ্ঞতা ছিল না। তাই নির্মাতা ফ্রাঙ্ক ডারাবন্টের ছবিতে অভিনয় করতে চাচ্ছিলেন না তিনি। বলেছিলেন, যদি অভিনেতা ও নির্মাতা রব রেইনারকে ছবির প্রজেক্ট তদারকির দায়িত্ব দেয়া হয়, তাহলে কাজ করবেন তিনি। এই প্রস্তাব পছন্দ হয়নি ডারাবন্টের। পুরো প্রজেক্টের নিয়ন্ত্রণ তিনি পুরোপুরি নিজের হাতেই রাখতে চেয়েছিলেন। এমনকি ছবির কপিরাইট রেইনারকে দিয়ে দেয়ার জন্য তাকে ৩ মিলিয়ন ডলারের প্রলোভনও দেখানো হয়েছিল। তবুও তিনি নিজের স্বপ্ন হাতছাড়া করতে চাননি।

একবার এক সাক্ষাৎকারে ফ্রাঙ্ক ডারাবন্ট এই প্রসঙ্গে বলেছিলেন, ‘স্বপ্নকে অর্থের বিনিময়ে বিক্রি করা যায় না।’

টম ক্রুজ অভিনয় না করলেও ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’-এর ভাগ্যে কী ঘটেছিল তা সবার জানা। বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল ছবিটি। সেই সাথে জিতে নিয়েছিল দর্শক সমালোচকের মন। শুধু তাই নয়, আন্তর্জাতিক মুভি ডাটা বেজ (আইএমডিবি) এর সেরা ২৫০ সিনেমার মধ্যে বছরের পর বছর ধরে ছবিটি এক নম্বর জায়গা ধরে রেখেছে।

সূত্র: কইমই

Tags: টম ক্রুজটিম রবিনসদ্য শশাঙ্ক রিডেম্পশনলিড বিনোদনসিনেমাহলিউড
Previous Post

৩৪ মাস বেতন নেই সরকারি পলিটেকনিকের ৭৭৭ শিক্ষকের

Next Post

অধ্যাপক তাহের হত্যা মামলার রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, যেখানে বিচার কার্যক্রম পরিচালিত হয়. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক তাহের হত্যা মামলার রিভিউ আবেদন খারিজের রায় প্রকাশ

সার্বিয়ায় স্কুলে গুলির ঘটনায় পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

সার্বিয়ায় স্কুলে গুলি: ৮ শিক্ষার্থীসহ নিহত ৯

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT