চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২ জুন নয়, ঈদে আসতে পারে শাহরুখের ‘জওয়ান’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:52 অপরাহ্ন 03, মে 2023
in বিনোদন
A A
অভিনেতা একটি ভুতুড়ে চরিত্রে মেকআপ ও পোশাক পরেছেন, সিনেমার দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্স অফিসে ‘পাঠান’ এর অবিশ্বাস্য সাফল্যের পর থেকেই শাহরুখ ভক্তরা অপেক্ষায় আছেন অ্যাটলি পরিচালিত শাহরুখের আসন্ন সিনেমা ‘জওয়ান’ এর মুক্তি নিয়ে। যদিও ঘোষণা অনুযায়ী আগেই জানা গিয়েছিল, আগামী ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। তবে ঘোষণার পরও ছবিটির মুক্তির তারিখ নিয়ে বার বার তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

সম্প্রতিই শেষ হয়েছে শাহরুখের ‘জওয়ান’র শুটিং। ছবিটির ভিএফএক্স নিয়ে বেশ ভারী কাজ থাকায় কাজ শেষ করতে ক্ষাণিকটা সময় লাগবে। একই সঙ্গে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ মিলিয়ে যথা সময়ে ছবিটির কাজ শেষ নাও হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

এদিকে আগামী ২ জুন ছবিটি মুক্তি পেলেও এর প্রচারণার জন্য সময় থাকছে মাত্র একমাস, কিন্তু তারপরও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্টের তরফ থেকে এর প্রচারণা নিয়ে তৎপর হতে দেখা যায়নি এখনো। এমনকি এখন পর্যন্ত মুক্তি পায়নি ছবিটির ট্রেলারও। ফলে ধরেই নেওয়া যাচ্ছে যে, আগামী ২ জুন মুক্তি পাচ্ছে না শাহরুখের ‘জওয়ান’।

তবে বলিউড হাঙ্গামার একটি সূত্র বলছে, ২ জুন ‘জওয়ান’ মুক্তি না পেলেও ছবিটির মুক্তির জন্য ভালো একটি তারিখ নির্ধারণ করছে ছবিটির পরিচালক ও প্রযোজকরা। সূত্রটি বলছে, আগামী ২৯ জুন আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে মুক্তি পেতে পারে ছবিটি। যা এর ব্যবসাকেও সফল করবে। এখন দেখার বিষয় এর মুক্তিকে ঘিরে চূড়ান্ত ঘোষণা কি আসে!

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। অল্প কিছু দৃশ্য এবং একটি মাত্র নাচে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। আরও আছেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি। এছাড়া অতিথি চরিত্রে আসছেন সঞ্জয় দত্ত।

‘জওয়ান’ সিনেমার টিজার আসে গত বছর। টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। শুধু এক চোখ বের করা এবং সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায় এটি অ্যাকশনধর্মী সিনেমা।

সূত্র: বলিউড হাঙ্গামা

 

Tags: অ্যাটলিঈদের ছবিজওয়ানদীপিকানয়নতারাবলিউডশাহরুখশাহরুখ খানসঞ্জয় দত্ত
Previous Post

মানবপাচার রোধে সচেতনতামূলক চার কনসার্ট

Next Post

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী

Next Post
আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না: আইনমন্ত্রী

আইজিপি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে: আইজিপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT