চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুজরাটে বিলকিস বানুকে সংঘবদ্ধ ধর্ষণে দোষীরা এড়াতে চায় আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 03, মে 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বাংলাদেশের আদালত ভবনের সামনে একজন নারী, গুজরাটে বিলকিস বানু মামলার প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০২ সালে ভারতের গুজরাট দাঙ্গায় বিলকিস বানুকে সংঘবদ্ধ ধর্ষণ এবং তার পরিবারের সদস্যদের খুনে দোষী সাব্যস্তদের ১১ জনকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বহু মানুষ ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। এই মামলাতেই ধর্ষণ ও খুনে অভিযুক্তদের পক্ষের আইনজীবীদের তিরস্কার করলেন বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বি ভি নাগারত্নের বেঞ্চ।

ইচ্ছে করেই এই বেঞ্চকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন বিচারপতি জোসেফ। কারণ আর কয়েকদিনের মধ্যেই তিনি অবসর নেবেন।

বিচারপতি জোসেফ বলেন, কী চেষ্টা চলছে তা পরিষ্কার। আমি ১৬ জুন অবসর নিচ্ছি আর আমার শেষ কর্মদিবস ১৯ মে। বোঝাই যাচ্ছে আপনারা (অভিযুক্তদের পক্ষের আইনজীবীরা) চান না, এই মামলার শুনানি এই বেঞ্চে হোক। আপনারা সর্বপ্রথম আদালতের প্রতি দায়িত্বশীল, সেই ভূমিকা ভুলবেন না। একটা মামলা হয়তো আপনারা জিততে বা হারতে পারেন কিন্তু নিজের কর্তব্য ভুলবেন না।

মার্চ মাসে এই মামলায় নোটিস জারি করেছিল শীর্ষ আদালত। বলা হয়, বিলকিস বানু এবং তার পরিবারের প্রতি হওয়া অপরাধ অত্যন্ত ভয়ঙ্কর। তবে এটাও বলা হয়, বিষয়টা দেখা হবে আইন মোতাবেক।

ঘটনার ১১ সাজাপ্রাপ্তকে শাস্তি থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে আবেদন নিয়ে সুপ্রিম কোর্ট গত বছরের ২৫ আগস্ট গুজরাট সরকারের জবাব শুনতে চায়।

মঙ্গলবারের শুনানিতে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জনস্বার্থ আবেদনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন। তিনি বলেন, দোষী সাব্যস্তদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বার্থ মামলার শুনানি হওয়া এক খারাপ নজির।

তিনি এই মামলায় আগে সরকার পক্ষের আবেদন শোনার অনুরোধ করেন, অবশ্য তাতে বাদ ছিল বিলকিস বানুর আবেদন।

আদালত পরিষ্কার জানিয়ে দেয়, তারা আগে বিলকিস বানুর আবেদন শুনবে।

 

Tags: আদালতগণধর্ষণগুজরাটগুজরাট দাঙ্গাভারত
Previous Post

দণ্ডিতদের সাজা দ্রুত কার্যকর চান অধ্যাপক তাহেরের পরিবার

Next Post

সরকার পতনের আন্দোলনের জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

Next Post
বাংলাদেশে সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিএনপি প্রস্তুতি নিচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনের আন্দোলনের জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

নদীর জল কমে গেছে, নদীর পাড়ে শুকনো জমি দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্তিত্ব হারাচ্ছে ছোটবড় ৫৭টি নদী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT