চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 পূর্বাহ্ন 03, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী ও দলের নেতারা বৈঠকে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশকে বোমা-গ্রেনেড হামলা এবং দুর্নীতি ছাড়া কিছুই দিতে পারেনি। আওয়ামী লীগের নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। এই অগ্রযাত্রা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। বিএনপি-জামায়াত জোট যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ওয়াশিংটন ডিসির একটি হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি দেশকে শুধু ধ্বংসের দিকেই নিয়েছে। দেশের যা উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের সময়েই হয়েছে। আমাদের এবারের লড়াই স্মার্ট জনগোষ্ঠী ও স্মার্ট বাংলাদেশ গড়ার।

শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারাই সবসময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, অগ্নি সন্ত্রাসী বিএনপি-জামায়াত জোট, যারা মানুষকে পেট্রল বোমা দিয়ে মানুষকে হত্যা করেছে, ওটা নাকি তাদের আন্দোলন! এই খুনি, অগ্নি সন্ত্রাসী, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।

অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করে, নানা কথা বলে। আর ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, আর সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সব সময় অপপ্রচার চালায়। অপপ্রচারে কেউ কান দেবেন না।

প্রবাসীদের জন্য রেমিট্যান্স প্রণোদনাসহ সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে হুন্ডিতে টাকা না পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Tags: দুর্নীতিপ্রধানমন্ত্রীবিএনপিরোল মডেলশেখ হাসিনাসন্ত্রাসসংবর্ধনাস্মার্ট বাংলাদেশ
Previous Post

প্রবাসীদের বলতে না পারা কথা ‘ঘরে ফেরার গান’

Next Post

দণ্ডিতদের সাজা দ্রুত কার্যকর চান অধ্যাপক তাহেরের পরিবার

Next Post
অধ্যাপক তাহের হত্যার ঘটনায় পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দণ্ডিতদের সাজা দ্রুত কার্যকর চান অধ্যাপক তাহেরের পরিবার

বাংলাদেশের আদালত ভবনের সামনে একজন নারী, গুজরাটে বিলকিস বানু মামলার প্রসঙ্গ. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাটে বিলকিস বানুকে সংঘবদ্ধ ধর্ষণে দোষীরা এড়াতে চায় আদালত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT