চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদান থেকে বাংলাদেশীদের ফেরাতে সৌদি কর্মকর্তার সাথে রাষ্ট্রদূতের বৈঠক

রুমী সাঈদ by রুমী সাঈদ
9:51 পূর্বাহ্ন 03, মে 2023
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি কর্মকর্তার সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালি-এর সাথে বৈঠক করেছেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এসময় হামালির সাথে ছিলেন মক্কা অঞ্চলের  চিফ অব প্রোটোকল এবং কনসাল কনস্যুলার।

রাষ্ট্রদূতের সাথে ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হোক এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান মোঃ আবুল হাসান মৃধা।

বৈঠকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মক্কা অফিসের প্রধান মাজেন সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের জন্য সৌদি পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। সার্বিক ব্যবস্থাপনার সুবিধার্থে জেদ্দা কনস্যুলেট এর তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ সেকশনে থাকার ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের তাদের বেধে দেয়া ৭২ ঘন্টার মধ্যেই দেশে ফেরত পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে নিশ্চয়তা প্রদান করেন।

বৈঠকে মদিনা থেকে বিমানের ফ্লাইট জেদ্দায় অবতরনের জন্য দ্রুতগতিতে ল্যান্ডিং পারমিট ইস্যু করবে বলে সৌদি কর্তৃপক্ষ নিশ্চয়তা প্রদান করে এবং প্রত্যাবাসন সংক্রান্ত অন্যান্য ইমার্জেন্সি যে কোন বিষয়ে সৌদি পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করার নিশ্চয়তা প্রদান করা হয়।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এরপর জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল  স্কুল ইংলিশ সেকশন পরিদর্শন করেন এবং সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সাময়িকভাবে থাকার প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং জেদ্দা মিশনকে দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশ বিমানের জেদাস্থ রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে সুদান থেকে প্রত্যাবর্তনকারী বাংলাদেশীদের সময়মত দেশে ফেরত পাঠানোর জন্য বিমানে পর্যাপ্ত আসন বরাদ্ধ বিষয়ে আলোচনা করেন ও বিমানের শিডিউল নির্ধারণ করে দেন।

Tags: জাবেদ পাটোয়ারীবৈঠকসুদান
Previous Post

যুক্তরাষ্ট্রে দুই নিখোঁজ কিশোরীর সন্ধানের পর মিললো ৭ লাশ

Next Post

ভোলায় বিষমুক্ত সবজিতে আর্থিকভাবে লাভবান কৃষক

Next Post
ভোলায় বিষমুক্ত সবজির চাষ ও কৃষকদের সফলতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বিষমুক্ত সবজিতে আর্থিকভাবে লাভবান কৃষক

আর্সেনাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপার আশা টিকিয়ে রাখল আর্সেনাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT