চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ: পুলিশ মোতায়েন

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
5:54 অপরাহ্ন 02, মে 2023
in - সেমি লিড, জনপদ, নাটোর
A A
নাটোরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ারের উপস্থিতিতে নাটোরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করে। এ সময় আলোচনা সভার চেয়ার ভাংচুরসহ উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনাও ঘটে।

আজ মঙ্গলবার দুপুর ১ টার দিকে শহরের কান্দিভিটা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই ঘটনা ঘটে। তবে সংঘর্ষে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাটোর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে একটি আইটি ভবন (স্মার্ট কর্ণার) উদ্বোধনের জন্য মন্ত্রী পরিষদের সাবেক সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কবির বিন আনোয়ার নাটোরে যান। উদ্বোধন শেষে সেখানে এক আলোচনা সভা শুরু হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, শফিকুল ইসলাম শিমুল এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন যুবলীগ, ছাত্রলীগসহ  বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা।

সভা চলাকালীন সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান গ্রুপের সমর্থকরা তাদের নেতাদের নামে শ্লোগান দেওয়া শুরু করে। এ সময় সাবেক সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সমর্থকরাও শ্লোগান দিলে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

সভায় পুলিশ মোতায়েন থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেন পুলিশ সুপার সাইফুর রহমান।

এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Tags: আওয়ামী লীগদুই গ্রুপের সংঘর্ষনাটোরপুলিশ মোতায়েন
Previous Post

বান্নাহর যে নাটক দেখে সিনেমার প্রযোজকরা ডাকছেন!

Next Post

বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে এখন বাংলাদেশকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী ও কর্মকর্তাদের বৈঠক, সাংবাদিকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাংক ভুল উপলব্ধি করে এখন বাংলাদেশকে সহায়তা করছে: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের ছবি, নারীর মুখ, হিজাব পরা, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাবনায় পৃথক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT