চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিফা থেকে আরও ৩ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:54 অপরাহ্ন 02, মে 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাফুফে কর্মকর্তাদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল উন্নয়নে ফিফা থেকে আগে ৩.৬২ মিলিয়ন ডলার পাওয়ার প্রতিশ্রুতি মিলেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। নতুন খবর, বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার থেকে আরও ৩ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে।

মঙ্গলবার দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সভা হয়। কমিটির সভাপতি আতাউর রহমান মানিক পরে বিষয়টি অবহিত করেন। কমলাপুর স্টেডিয়ামে টার্ফ পরিবর্তন এবং পরিকল্পনাধীন কক্সবাজার স্টেডিয়ামে টার্ফ স্থাপনে এই অর্থ ব্যয় করা হবে।

‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের আওতায় আমরা আরও ৩ মিলিয়ন ডলার পাচ্ছি। এরইমধ্যে ফিফার সাথে আমাদের আলোচনা হয়েছে। বাফুফের টার্ফের অবস্থা খুবই খারাপ। ওই জন্য আমরা আমাদের এই দুইটা টার্ফ ঠিক করব ওই টাকা থেকে। এরপর বাকি টাকা দিয়ে আমাদের যে প্রোগ্রাম আছে, কক্সবাজারের একাডেমির বাফুফের প্রোগ্রাম, সেটা আমরা শুরু করব। সেখানে কনসালটেন্ট নিয়োগ করতে হবে, পরিবেশের ছাড়পত্রের জন্য, ডিজাইনার নিয়োগ করতে হবে। আজকে বোর্ডে উপস্থাপন করব এবং বোর্ড অনুমোদন দিলে দ্রুত আমরা শুরু করব।’

প্রায় দুবছর আগে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। আগামী জুনে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছ থেকে স্টেডিয়ামটি বুঝে পাওয়ার আশায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাস্তবে ধীর গতিতে চলা সংস্কার কাজের ফলে জুনে বাফুফে স্টেডিয়াম বুঝে পাবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

ঢাকার ফুটবল কমলাপুর স্টেডিয়ামকে ঘিরেই চলছে। সাফ থেকে এএফসি- সব ম্যাচের আয়োজন এ ভেন্যুতেই হচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কবে খেলা গড়াবে সেই অনিশ্চয়তার মাঝে কমলাপুরের টার্ফ পরিবর্তন করা হলে ঢাকায় ম্যাচ আয়োজন থমকে যেতে পারে।

মানিক বললেন, ‘আশা করি আমরা বঙ্গবন্ধু স্টেডিয়ামে জলদি পেয়ে যাব। সবকিছু মাথায় রেখেই কমলাপুরের কাজ শুরু হবে।’

ফিফার সাথে আলোচনা করেই কমলাপুর ও কক্সবাজার স্টেডিয়ামে টার্ফ স্থাপনে অর্থ ব্যয় করা হবে, এমনই জানালেন মানিক।

‘ফিফাও জানে যে দুটো টার্ফের অবস্থাই খুব খারাপ। কমলাপুরের টার্ফে অনেক টুর্নামেন্ট হয়েছে, এএফসি ও সাফের। সেখানে মাঠের অবস্থা ভালো না, সেটা তারা জানে। তারাই আমাদের পরামর্শ দিয়েছে টার্ফ দুটো পরিবর্তন করতে, বাকি অর্থটা কক্সবাজারে ব্যবহার করা যাবে।’

‘আমরা বোর্ডে উপস্থাপন করব, বোর্ড যদি অনুমোদন দেয় তাহলে আমরা শুরু করব। নিশ্চয়ই জানেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগুলো করতে হবে। দরপত্র প্রক্রিয়া, কনসালটেন্ট নিয়োগ, পরিবেশ সংক্রান্ত কনসালটেন্ট নিয়োগ, এগুলো সময়সাপেক্ষ ব্যাপার। আজ যদি বোর্ড অনুমোদন দেয়, তাহলে আমরা এ সপ্তাহের মধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার সিদ্ধান্ত নিবো।’

Tags: ফিফাবাফুফেবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মুখোমুখি দুই প্রাক্তন!

Next Post

বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ

Next Post
বিয়ের দেড় মাসের মাথায় নবদম্পতি বিবাহের অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের দেড় মাসের মাথায় স্ত্রীকে হত্যার অভিযোগ

ফিফার কর্মকর্তার ছবি, বিশ্বকাপ সম্প্রচার নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপে বিশ্বকাপ সম্প্রচার না করার হুমকি ফিফার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT