চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দশম দিনেও সিনেপ্লেক্সে বাংলা ছবির চাহিদা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 01, মে 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সিনেমা পোস্টার ও প্রোমো ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রুচিশীল দর্শকরা সিনেমা হলে গিয়ে অনেকদিন ছবি দেখা ভুলে গিয়েছিল। তবে মানসম্মত ছবি মুক্তি পেলে দর্শকদের ভিড় চোখে পড়ে! সর্বশেষ দেখা গিয়েছিল ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দুটির ক্ষেত্রে। দীর্ঘদিন পর আবার সেই চিত্র দেখা যাচ্ছে দেশের অভিজাত সিনে থিয়েটার সিনেপ্লেক্সে।

সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, ঈদে মুক্তি পাওয়া প্রায় ছবি ভালো যাচ্ছে। মানুষ পরিবার নিয়ে সিনেমা দেখতে আসছে। এটি সিনেমায় সুবাতাসের কাঙ্ক্ষিত লক্ষণ।

রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের শোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, হলভর্তি দর্শক। জানা যায়, লিডার’র সঙ্গে ‘জ্বীন’ ছবিটিও সিনেপ্লেক্সে ভালো চলছে।

এদিকে, সোমবার (১ মে) ঈদের ছবি মুক্তির দশম দিন। এদিনেও ঈদের দিন থেকে আজ পর্যন্ত টানা ১০ দিন হাউজফুল দিচ্ছে ‘লিডার আমিই বাংলাদেশ’, যেটি চলতি বছর সুপারস্টার শাকিব খান অভিনীত প্রথম সিনেমা।

স্টার সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, বসুন্ধরার সিনেপ্লেক্সে দশম দিনেও ‘লিডার’র সবগুলো শো-ই হাউজফুল। আগামী দুই তিনদিনের অগ্রিম ফিফটি পারসেন্ট টিকেট সংগ্রহ করে ফেলেছেন দর্শক।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, মুক্তির প্রথম দিন সিনেপ্লেক্সে ‘লিডার আমিই বাংলাদেশ’ খুব ভালো যাচ্ছে। শো হাউজফুল যাচ্ছে। পাশাপাশি জ্বীন ছবিটিও হাউজফুল যাচ্ছে। লোকাল, কিল হিম, পাপ-এর ফিডব্যাকও খারাপ না।

‘সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ হলমুখী হয়েছে। এই অভ্যাসটা বজায় থাকা দরকার। ভালো বাংলা সিনেমা যে দর্শক দেখেন তার প্রমাণ এবারের ঈদের সিনেমা।’

সিনেপ্লেক্সের অধিকাংশ শাখায় চলছে লিডার, জ্বীন, কিল হিম, লোকাল, পাপ এবং আদম। এদিকে, সিনেপ্লেক্সের বাইরে সারাদেশের সিঙ্গেল স্ক্রিনে দাপটের সঙ্গে চলছে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। হল মালিকরা জানাচ্ছেন, ‘লিডার’ এবার ঈদে এক নাম্বার ব্যবসা সফল ছবি।

দেশের ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে ‘লিডার’। হলটির কর্ণধার ইফতেখার নওশাদ বলেন, শাকিব যে জনপ্রিয় নায়ক, তার প্রচুর ফ্যান ফলোয়ার্স এটা ‘লিডার’ দিয়ে আবার প্রমাণ করলো। আমার সিনেমা হলে ‘লিডার’ প্রথমদিন থেকে অনেক ভালো যাচ্ছে। আমাদের নিজস্ব ছবি যদি এমন সবসময় হয় তাহলে আমাদের হল মালিকদের আর হল বন্ধ করা লাগবে না।

Tags: আদমকিল হিমজ্বীনপাপলিড বিনোদনলিডারলোকালশাকিব খানসিনেমা
Previous Post

সুপার লিগে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব

Next Post

বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করলো সৌদি আরব

Next Post
সৌদি আরবের ই-ভিসা চালু উদ্বোধনের জন্য একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নাগরিকদের জন্য ই-ভিসা চালু করলো সৌদি আরব

গরু চুরির ঘটনায় গ্রামে মানুষের ভিড়, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক গ্রামে ২ মাসে ২৪টি গরু চুরি, ঘুম নেই কৃষকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT