চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় সাইন করতে ঐশ্বরিয়াকে আমার অনুমতি নিতে হয় না: অভিষেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:01 অপরাহ্ন 30, এপ্রিল 2023
in বিনোদন
A A
অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে বহুবছর ধরে কাজ করলেও খুব বেশি সুবিধা করতে পারেননি অভিষেক বচ্চন। ‘অমিতাভের ছেলে’ পরিচয়টাই যেন তার নিজের পরিচয় তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে বার বার। তাই প্রায় সময়ই টুইটারে ট্রোলারদের ট্রোলের শিকার হতে হয় এই অভিনেতাকে।

তবে ট্রোলারদের ট্রোলের পাল্টা জবাব দিতে যে অভিষেক কখনও পিছু পা হয় না, তা মোটামুটি সবারই জানা। সম্প্রতি আবারও ট্রোলারদের এক ট্রোলের জবাবে মুখ খুললেন এই অভিনেতা।

মূলত সম্প্রতি মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ২’। মুক্তির পরপরই যেটি বক্স অফিসে ব্যাপক হিট করছে। আর সেটি নিয়েই একটি টুইট করতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন অভিষেক।

টুইটে অভিষেক লেখেন, ‘’পিএস ২’ জাস্ট ফাটাফাটি! ভাষা হারিয়ে ফেলেছি। গোটা টিম দারুণ কাজ করেছে। আর বউকে নিয়েও বিশেষ গর্বিত। ওর এতদিনের সেরা কাজ @ঐশ্বরিয়া রাই বচ্চন।’

অভিষেকে সেই টুইটের জবাবেই এক নেট-নাগরিক লেখেন, ‘তোমার তাই তো হওয়া উচিত। এবার ওকে আরও ছবি সাইন করতে দাও আর তুমি একটু আরাধ্যর খেয়াল রাখো।’ তারই জবাবে অভিষেক লিখেছেন, ‘সাইন করতে দেব??? স্যার, ওর কোন কাজ করতে আমার অনুমতির দরকার হয় না, বিশেষ করে যা করতে ও ভালোবাসে।’

এর আগে মেয়েকে নিয়েও এরকম এক টুইটের জবাব দিয়েছিলেন অভিষেক। যেখানে এক মহিলা লিখেছিলেন কেন আরাধ্যকে পড়াশোনা করানোর বদলে তাকে নিয়ে সবসময় ঘুরে বেড়ান মা ঐশ্বরিয়া? মেয়েকে কি ‘বিউটি উইদাউদ ব্রেন’ বানাতে চান তারা? সেটির জবাবে অভিষেক লিখেছিলেন, ‘আমি যতদূর জানি সপ্তাহের শেষে সব স্কুলই ছুটি থাকে। আর আরাধ্য সপ্তাহের বাদ বাকি দিন স্কুলেই থাকে।’

২০০৭ সালের ২০ এপ্রিল একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। এরপর থেকে ১৫টি বসন্ত একসাথে পার করে ফেলেছেন এই জুটি। জুটিবদ্ধ হয়ে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া-অভিষেক। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ধাই অক্ষর প্রেম কে’ (২০০০), ‘কুছ না কহো’ (২০০৩), ‘উমরাও জান’, ‘ধুম টু’ (২০০৬), ‘গুরু’ (২০০৭) এবং ‘রাবণ’ (২০১০)।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: অভিষেক বচ্চনআরাধ্যঐশ্বরিয়া রাই বচ্চনপোন্নিয়িন সেলভান ২
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২১২

Next Post

নেইমারকে পাওয়ার লড়াইয়ে ইউনাইটেড, ম্যানসিটি ও চেলসি

Next Post
নেইমার উচ্ছ্বাস প্রকাশ করছেন, ফুটবল ম্যাচের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমারকে পাওয়ার লড়াইয়ে ইউনাইটেড, ম্যানসিটি ও চেলসি

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-অটোরিকশা সংঘর্ষে দুই ছাত্রীসহ ৪ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT