চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন না করতে দেওয়ার দুঃসাহস দেখিয়ে লাভ নেই: সেতুমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 অপরাহ্ন 29, এপ্রিল 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনীতিবিদদের সমাবেশে বক্তারা নির্বাচন না করতে দেওয়ার দুঃসাহসের বিরুদ্ধে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনে যারা ব্যর্থ, তারা সন্ত্রাস করবে। নির্বাচন করতে দেবে না- সেই দুঃসাহস দেখিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে।

মন্ত্রী আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ কথা বলেন।

আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি সন্ত্রাস করবে এমন শঙ্কা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন বানচালের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। ফখরুল ইসলাম বলেন-আওয়ামী লীগ গণতন্ত্রেও বিশ্বাস করে না। তো তা কোন গণতন্ত্র? জিয়াউর রহমানের হ্যাঁ-না ভোট? আমরা মাগুরা মার্কা উপনির্বাচন বিশ্বাস করি না।

তিনি বলেন, বিএনপি দেশটাকে ধ্বংসের কিনারায় নিয়ে গিয়েছিল। তারা দেশকে কী মেরামত করবে? সবকিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তন শেখ হাসিনা করছেন। আপনাদের একটা উন্নয়নের কাজ নেই, যেটা দেখিয়ে ভোটারদের বলবেন, ভোট দেন।

তিনি আরও বলেন, এ দেশে যারা আন্দোলনে জিতে তারাই নির্বাচনে জিতে। গণঅভ্যুত্থান ও নানা আন্দোলনের চেষ্টা করে শুরুতেই তারা হোঁচট খেয়ে যায়, বাস্তবে মানুষ কোনো আন্দোলন দেখতে পারেনি। নেতাকর্মীরা (বিএনপির) জনগণকে সম্পৃক্ত করতে পারেনি, একটাও হালে পানি পায়নি। বিএনপি ব্যর্থ গণআন্দোলন নিয়ে পথহারা পথিকের মতো।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, ওয়াশিংটন গিয়েছেন নিজের জন্য নয়, দেশের জন্য। মানুষের কষ্ট লাঘবে, বিশ্ব সংকটে ঘুরে দাড়াতে সাহায্য নেয়া হচ্ছে। বিএনপির মতো দেশ বিক্রি করে সাহায্য নিচ্ছি না। অর্থনৈতিক সামর্থ্যরে ওপর ভিত্তি করে নিচ্ছি, বাংলাদেশের অর্থনীতি এখন সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হবে, অন্য দেশের পরামর্শে হবে না। অন্য দেশের নির্বাচনে আমাদের হস্তক্ষেপ নেই, তাহলে বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন অন্য দেশের মাথাব্যথা থাকবে?

তিনি বলেন, আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচন করবে আর তত্ত্বাবধায়ক সরকার হিমাগারে। বিএনপির মাথায় এখনো তত্ত্বাবধায়ক সরকারের ভূত। কোন লাভ হবে না, এই তত্ত্বাবধায়ক সরকার আর এদেশে ফিরবে না।

‘আওয়ামী লীগ গণতন্ত্র ও নির্বাচনে বিশ্বাস করে না’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন গণতন্ত্র চান? জিয়া-খালেদা গণতন্ত্রে বিশ্বাস করে না, বিএনপির গণতন্ত্র আমরা বিশ্বাস করি না। বিএনপি তো নিজেই এ দেশকে ধ্বংস করে গেছে আর শেখ হাসিনা দেশে একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে। ভোট পাওয়ার জন্য বিএনপির একটাও দৃশ্যমান সফলতা নেই। মিথ্যাচার করে ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি এ দেশের সাম্প্রদায়িক ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক। দেশের স্বার্থে আওয়ামী লীগ অবিচল।

বৈঠকে এসময় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: কাদেরসেতুমন্ত্রী
Previous Post

বিদ্যুতের দাম বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ৪ জন সংসদ সদস্য

Next Post

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া হাসপাতালে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিমানবন্দরে স্বর্ণসহ আটক ব্যক্তির সঙ্গে দুই পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ আটক ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT