কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিরুল ইসলাম নামের একজন ‘ডাকাত’ নিহত হওয়ার দাবি করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ১টায় দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি এলজি, কয়েক রাউন্ড গুলি ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।
পুলিশের দাবি, নিহত আমিরুল ইসলাম কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ চরমপন্থী নেতা কসাই সিরাজের সেকেন্ড ইন কমান্ড ও তার ছোট ভাই। সে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।









