চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in - সেমি লিড, জনপদ, যশোর
A A
আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান: যশোরের শার্শা ও চৌগাছায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। কেটে রাখা ধান ঝড়-বৃষ্টি থেকে রক্ষা করতে গিয়ে বজ্রাপাতের শিকার হয়েছেন আজিজুল ইসলাম ও সাগর হালদার নামের দুই ব্যক্তি।

এরমধ্যে যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামে বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার বিকেলে আকাশে কালো মেঘ দেখে তড়িঘড়ি করে তিনি ক্ষেতে কেটে রাখা ধান গোছাতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান। আজিজুল ইসলাম ওই গ্রামের কামাল সর্দারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বিকেলে ঝড়ের আগে আজিজুল তার ভাইসহ ৩ থেকে ৪ জন ঠ্যাংগামারী বিলে তাদের জমির ধান গোছাতে গিয়েছিলেন।

অপরদিকে চৌগাছায় বজ্রপাতে সাগর হালদার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে বাবার সাথে কেটে রাখা ধান গোছানোর সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সাগর হালদার চৌগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের হালদারপাড়ার রবি হালদারের ছোট ছেলে।

মৃত সাগর হালদারের বড় ভাই সাধন হালদার জানান, বুধবার সন্ধ্যার পর আকাশে মেঘ দেখা দিলে কপোতাক্ষ নদের পশ্চিমে তারনিবাস মাঠে কেটে রাখা বোরো ধান জমিতেই স্তুপ করার জন্য আমি, আমার বাবা রবি হালদার, ছোট ভাই সাগর হালদার, চাচাতো ভাই মৃত্যুঞ্জয় হালদার দ্রুত জমিতে যাই।

এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে আমরা সকলেই কাজ করার স্থান থেকে কয়েক হাত দূরে ছিটকে পড়ে ক্ষণিকের জন্যে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি ছোট ভাই মাটিতে পড়ে আছে। তার গায়ে থাকা লুঙ্গি ও জামায় আগুন জ্বলছে। দ্রুত ভাইয়ের কাছে গিয়ে দেখি সে মারা গেছে। শরীরের আগুন নিভিয়ে নিথর মরদেহ নিয়ে আমরা বাড়িতে ফিরে আসি।

প্রতিবেশীরা জানান, মৃত সাগর হালদার বিএ পড়ার পাশাপাশি মাঠে পিতার সাথে নিয়মিত কাজ করতেন। একই সাথে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের পাশে মাছ বিক্রি করেও তিনি রোজগার করতেন। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: বজ্রপাতযশোর
Previous Post

শ্যামল-চমক জুটিকে নিয়ে সবুজের ‘লাভ গিফট’

Next Post

শহীদ শেখ জামালের জন্মদিন আজ

Next Post
শহীদ শেখ জামালের ছবি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ শেখ জামালের জন্মদিন আজ

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালের ৭৭, চেন্নাইকে হারিয়ে শীর্ষে রাজস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT