চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামল-চমক জুটিকে নিয়ে সবুজের ‘লাভ গিফট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:56 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in অন্যান্য, বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা একে অপরের হাতে হাত রেখে প্রেমের প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

তারই ধারাবাহিকতায় ঈদের ৭ম দিন চ্যানেল আইয়ের পর্দায় থাকছে রাজীব মনি দাসের রচনা ও সবুজ খানের পরিচালনায় বিশেষ টেলফিল্ম ‘লাভ গিফট’। শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে দর্শক দেখতে পারবেন তারকাবহুল টেলিছবিটি।

টেলিছবির গল্পে দেখা যাবে দিদার ফাঁকা ব্রিজের উপর দাঁড়িয়ে আছে, আত্মহত্যার ঠিক আগ মুহূর্তে! পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পূর্বে সবকিছু ভালো করে দেখার ইচ্ছা করছে। আবার ভাবছে কী লাভ মৃত্যুর পূর্বে পৃথিবীর মায়া বাড়িয়ে।

দিদার যখন আত্মহত্যার পথে ঠিক সেই মুহূর্তে আফিয়া এসে তাকে বাঁচায়। আফিয়া জানতে চায় “কেন সে এই রকম ভয়ংঙ্কর একটা ঘটনার জন্ম দিতে যাচ্ছে? আফিয়া তাকে বোঝানোর চেষ্টা করে যে, আত্মহত্যা কখনো কোনো কিছু সমাধান হতে পারেনা। দিদার ও আফিয়ার সাথে তৈরি হয় বন্ধুত্ব! কথা প্রসঙ্গে দিদার জানায় তার আত্মহত্যার সিদ্ধান্ত নেয়ার কারণ।

হাফসার সাথে তার ছিলো ভালোবাসার সম্পর্ক। কিন্তু হাফসা আজকে সম্পর্ক শেষ করে দিয়েছে। কারণ চাল চুলোহীন ছেলেকে সে বিয়ে করতে পারবে না। বিচ্ছেদের কারণেই মূলত দিদার আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। হাফসাকে ভুলতে শত চেষ্টা সে করেছে, কিন্ত সে বেঁচে থাকতে সেটা সম্ভব নয় তাই সে আত্মহত্যার পথ বেছে নেয়।

আফিয়া দিদারের কাছে থেকে হাফসা সম্পর্কে সবকিছু খুঁটে খুঁটে বের করে নেয়। আফিয়া কথা দেয় যে করেই হোক তার ভালোবাসার মানুষটিকে তার কাছে ফিরিয়ে দিবে। কিন্তু সেটা কি করে সম্ভব শুধু এক মাত্র আফিয়াই জানে।

শেষ পর্যন্ত কী হয়? আফিয়া কি সত্যিই হাফসাকে দিদারের কাছে ফিরিতে দিতে পারবে? নাকি গল্পে তৈরী হবে নতুন মোড়? জানতে হলে দেখতে হবে টেলিছবিটি। যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, আতিকা আফসানা, সূচনা সিকদার ও কচি খন্দকার।

Tags: কচি খন্দকারটেলিছবিনাটকরুকাইয়া জাহান চমকলিড বিনোদনশ্যামল মাওলাসূচনা সিকদার
Previous Post

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী জয়ী

Next Post

ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Next Post
আকাশে বজ্রপাতের দৃশ্য, ঝড়ের সময় বিদ্যুতের ঝলকানি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধান রক্ষা করতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

শহীদ শেখ জামালের ছবি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ শেখ জামালের জন্মদিন আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT