চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি, তদন্তে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in - সেমি লিড, অপরাধ, বিনোদন
A A
স্মার্ট নারী সাংবাদিক হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরির ঘটনায় গৃহকর্মীকে সন্দেহের কথা জানিয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করেছে।

পুলিশ বলছে, সন্দেহের তালিকায় ন্যান্সির দুই গৃহকর্মী মিনা ও তাহমিনা রয়েছেন। ইতোমধ্যে সন্দেহের তালিকায় থাকা তাহমিনা ও তার স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া মিনার ব্যাপারেও তদন্ত চলছে।

গতকাল বুধবার ২৬ এপ্রিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি হওয়ার ঘটনায় গুলশান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নাজমুন মুনিরা ন্যান্সি।

তিনি জানান, গত ১৭ এপ্রিল বাসার আলমারি গোছাতে গিয়ে তিনি চুরির বিষয়ে টের পান। কারণ সেখানে থাকা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের স্বর্ণপদক এবং আরও কিছু জুয়েলারি নেই।

ন্যান্সি বলেন, আমার সন্দেহের তালিকায় দুই গৃহকর্মী রয়েছেন। তারা হলেন দুই বোন মিনা ও তাহমিনা। দুজনই খুব অস্বাভাবিক কারণ দেখিয়ে কাজ ছেড়ে চলে গেছেন। আমি শুরুতে পুলিশের কাছে মৌখিকভাবে জানাই, তারা এসে সহজে বিষয়টির সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু সন্দেহভাজনরা অস্বীকার করায় শেষ পর্যন্ত লিখিত অভিযোগ দিয়েছি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, সংগীতশিল্পী ন্যান্সির লিখিত অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে। সন্দেহভাজনদের আমরা জিজ্ঞাসাবাদ করছি।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আবদুল আহাদ জানান, পুলিশ জাতীয় পুরস্কার চুরির ঘটনায় কাজ করছে। ন্যান্সির বাসার গৃহকর্মী তাহমিনা ও তার স্বামীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া তাহমিনার বোন মিনার ব্যাপারেও তদন্ত চলছে।

২০১১ সালে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত “প্রজাপতি” সিনেমায় “দু দিকেই বসবাস” গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে গান গেয়ে সংগীত জীবন শুরু করেন ন্যান্সি। ২০০৯ সালের তার প্রথম অ্যালবাম ‘ভালোবাসা অধরা’ মুক্তি পায়।

Tags: গুলশান থানা পুলিশজাতীয় চলচ্চিত্র পুরস্কারলিড বিনোদন
Previous Post

মহামারি চলে গেলেও বিমান ভ্রমণ কেন এতটা ব্যয়বহুল?

Next Post

প্রধানমন্ত্রীর জাপান সফরে আট চুক্তি ও সমঝোতা স্মারক স‍ই

Next Post
প্রধানমন্ত্রী জাপান সফরে আট চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর জাপান সফরে আট চুক্তি ও সমঝোতা স্মারক স‍ই

শুষ্ক মরুভূমিতে গড়ে উঠেছে প্রতিবেশ ব্যবস্থা, নদী ও জলাধার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুষ্ক মরুভূমিতে গড়ে উঠেছে প্রতিবেশ ব্যবস্থা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT