চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মহামারি চলে গেলেও বিমান ভ্রমণ কেন এতটা ব্যয়বহুল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 27, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
বিমান যাত্রার অভ্যন্তর, যাত্রীরা সিটে বসে থাকছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারির খারাপ সময় কাটিয়ে স্বাভাবিক ব্যবসায় ফিরে এসেছে এয়ারলাইন কোম্পানিগুলো। তারপরও যেন কমছেই না বিমানের ভাড়া। বর্তমানে বিমান টিকিটের এত চাহিদা সত্ত্বেও এর মূল্য কমে যাওয়ারও কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তবে বিমান টিকিটের এমন আকাশছোঁয়া মূল্যের পেছনে রয়েছে বেশ কিছু কারণ।

কর্মীর অভাব
কোভিডের কারণে এয়ারলাইন প্রতিষ্ঠানগুলো প্রায় ২০০ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় এবং কর্মী ছাঁটাই করে। এই ঘটনায় প্রভাবিত হয়ে অনেক সু-প্রশিক্ষিত প্রাক্তণ কর্মী আরও স্থিতিশীল চাকরির জন্য সম্পূর্ণরূপে ক্যারিয়ার পরিবর্তন করার সিদ্ধান্ত নিচ্ছে। বিমান প্রতিষ্ঠানে নতুন করে কাজের আগ্রহও কমে গেছে কর্মীদের।

তেলের বাড়তি দাম
২০১৯ সালের তুলনায় বিমানের জ্বালানি তেলের মূল্য ৫০ শতাংশ বেড়েছে, যা এয়ারলাইনগুলির জন্য সমস্যা তৈরি করেছে। কারণ এই জ্বালানিই তাদের প্রধান খরচ। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে, ২০৫০ সালের মধ্যে জ্বালানির দিক থেকে কার্বন নিরপেক্ষ হতে শিল্পটিকে প্রায় ২ ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠান সামলাতে কোম্পানিগুলোকে টিকিটের দাম বাড়াতে হবে, যা বিমান যাত্রাকে আরও ব্যয়বহুল করে তুলবে।

বিমানের ঘাটতি
সারা বিশ্বের বাণিজ্যিক বহরের প্রায় দুই-তৃতীয়াংশ বিমান মহামারীর কারণে উচ্চতায় অলস পড়ে ছিল। এগুলিকে আবার ব্যাবহার উপযোগী করে তোলা একটি বিশাল কাজ। বিমানগুলো যাত্রী বহনের জন্য নিরাপদ কিনা তা নিশ্চিত করার জন্য প্রতিটি অংশ পরীক্ষা করা প্রয়োজন৷ এর মধ্যে অনেক বিমানই পুরোপুরি ব্যাবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

চীনের ধীর প্রত্যাবর্তন
চীন প্রায় ২৮০ বিলিয়ন ডলারের বার্ষিক পর্যটন ব্যয়ের উৎস। দেশটি এখনও মহামারী সংকট থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। দেশটির সরকার ভাইরাস প্রতিরোধের ব্যবস্থার কারণে শহরব্যাপী লকডাউন অন্য যে কোনও জায়গার চেয়ে বেশি সময় ধরে বহাল রেখেছে। গতকাল বুধবার প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে ৩০ শতাংশ এর বেশি চীনা ভ্রমণকারী ২০২৩ সালে বিদেশ ভ্রমণ বাতিল করেছে। ফলে আন্তর্জাতিক রুটে আসন চাহিদা কমে যায় এবং বিমান ভাড়া বেড়ে যায়।

এই ধরণের নানা কারণে বিমান টিকিটের মূল্য বাড়লেও এই মূল্য কমে আসার সম্ভাবনা বেশ কম।

Tags: ব্যয়বহুলমহামারী
Previous Post

কিশোরগঞ্জে কৃষকের পাশে দাঁড়িয়েছেন কৃষকলীগ নেতারা

Next Post

ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি, তদন্তে পুলিশ

Next Post
স্মার্ট নারী সাংবাদিক হাস্যোজ্জ্বল মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যান্সির জাতীয় চলচ্চিত্র পুরস্কার চুরি, তদন্তে পুলিশ

প্রধানমন্ত্রী জাপান সফরে আট চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর জাপান সফরে আট চুক্তি ও সমঝোতা স্মারক স‍ই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT