চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রয়ের ফিফটির পর বরুণের দুর্দান্ত বোলিং, জয়ে ফিরলো কলকাতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 পূর্বাহ্ন 27, এপ্রিল 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
কলকাতা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার ম্যাচে হার। ছন্দে ফেরার জন্য একটা জয় দরকার ছিল কলকাতা নাইট রাইডার্সের। অবশেষে দেখা মিলেছে সেটির। ব্যাট হাতে জেসন রয়ের ফিফটির পর বল হাতে বরুণ চক্রবর্তীর দাপুটে বোলিংয়ে আসরের তৃতীয় জয় পেয়েছে নিতিশ রানার দল। ২১ রানে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরকে।

ঘরের মাঠে টস জিতে কলকাতাকে ব্যাটে পাঠিয়েছিল বেঙ্গালোর। আগে ব্যাটে নেমে ফয়দা তুলেছে নাইট রাইডার্স ব্যাটাররা। নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে সংগ্রহ করে ২০০ রান। জবাবে ব্যাটে নেমে ৮ উইকেটে ১৭৯ রানে থামে বেঙ্গালোরের ইনিংস। ৮ ম্যাচে তিন জয়ে টেবিলের সাতে আসল কলকাতা। সমান ম্যাচে ৪ জয়ে পাঁচে বেঙ্গালোর।

বেঙ্গালুরুতে দুর্দান্ত শুরু পায় কলকাতা। উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ৯.২ ওভারে ২৯ বলে ২৭ রান করে ফেরেন নারায়ণ জগদীশেন। ৪ বল পরে দলীয় ৮৮তে আউট হন আরেক ওপেনার জেসন রয়। ২৯ বলে ৫৬ রানে ঝড়ো ইনিংস খেলে যান। তৃতীয় উইকেট জুটিতে কলকাতার সংগ্রহ বাড়ান নিতিশ রানা ও ভেঙ্কটেশ আয়ার। ১৭.২ ওভারে ১৬৮ রানে সাজঘরের পথ ধরেন নিতিশ। ২১ বলে ৪৮ রান করেন কলকাতা অধিনায়ক। ২ বল পর ফেরেন আয়ার। ২৬ বলে ৩১ রান করে।

উনিশতম ওভারের শেষ বলে ১৮৫ রানে ফেরেন আন্দ্রে রাসেল। ২ বলে ১ রান করেন ক্য়ারিবীয় অলরাউন্ডার। শেষঅবধি রিংকুর ১০ বলে ১৮ রান ও ডেভিড ওয়াইজের ৩ বলে ১২ রানে কলকাতার সংগ্রহ দাঁড়ায় দুইশ রান।

বেঙ্গালোরের হয়ে দুটি করে উইকেট নেন বিজয়কুমার ও হাসারাঙ্গা। মোহাম্মদ সিরাজ নেন একটি উইকেট।

জবাবে নেমে স্বাগতিকদের শুরুটাও খারাপ হয়নি। ২.২ ওভারে ৩১ রানে পতন হয় প্রথম উইকেটের। ডু প্লেসিস ফেরেন ৭ বলে ১৭ রান করে। ৪.৪ ওভারে দলীয় ৫১ রানে আউট হন শাহবাজ আহমেদ। ৫ বলে ২ রান করে। চারে নামা ম্যাক্সওয়েল ছিলেন অনুজ্জ্বল। ৪ বলে ৫ রান করে ফেরেন দলীয় ৫৮ রানে।

চতুর্থ উইকেটে মহিপালকে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন ওপেনিংয়ে নামা বিরাট কোহলি। ১১.৩ ওভারে ১১৩ রানে আউট হন মহিপাল। ১৮ বলে ৩৪ রান করে। পরের ওভারেই ফেরেন কোহলি। ৩৭ বলে ৫৪ রান করেন বেঙ্গালোর অধিনায়ক। এরপর ধারবাহিকভাবে আরও তিন উইকেট হারায় স্বাগতিক দলটি। শেষ অবধি ৮ উইকেটে ১৭৯ রানে থামে ইনিংস।

কলকাতার হয়ে ৩টি উইকেট নেন বরুণ চক্রবর্তী। দুটি করে নিয়েছেন আন্দ্রে রাসেল ও সুয়াশ শর্মা।

Tags: আইপিএল-২০২৩কলকাতাকোহলিবেঙ্গালোররয়লিড স্পোর্টস
Previous Post

ঈদের ৬ষ্ঠ দিন: যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

Next Post

মহারণে জিতল ম্যানসিটি, শীর্ষ হারানোর শঙ্কায় আর্সেনাল

Next Post
আর্সেনাল ও ম্যানসিটির ফুটবল ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

মহারণে জিতল ম্যানসিটি, শীর্ষ হারানোর শঙ্কায় আর্সেনাল

চীন ও চীনের প্রেসিডেন্টের প্রথম ফোনালাপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন ও চীনের প্রেসিডেন্টের প্রথম ফোনালাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT