চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে মাওবাদীদের ভয়াবহ হামলায় ১০ পুলিশসহ নিহত ১১ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in আন্তর্জাতিক
A A
মাওবাদী হামলার পর পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ছত্তিশগড়ের মাওবাদীদের দ্বারা সংগঠিত ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি) হামলায় ১০ পুলিশ সদস্য এবং তাদের চালক নিহত হয়েছেন।

এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে প্রকাশ, পুলিশ সদস্যরা একটি মাওবাদী-বিরোধী অভিযান থেকে ফিরে আসার পথে এই ঘটনা ঘটে।

ছত্তিশগড়ের পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন যে মাওবাদী-বিরোধী একটি অভিযানের পর মিনি-ট্রাকে করে ফিরছিল রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) সদস্যরা। আরনপুর থানা এলাকায় আসলে তাদের লক্ষ্য করে এই বিস্ফোরণের ঘটনো হয়। এলাকাটি ছত্তিশগড়ের রাজধানী থেকে ৪৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হামলার পর ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন এবং সম্ভাব্য সব ধরণের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, মাওবাদীরা যারা নকশাল নামেও পরিচিত, তারা সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে গত ছয় দশক ধরে শত শত মানুষকে হত্যা করেছে। তাদের মতে, তারা দরিদ্রদের পক্ষে লড়াই করছে। ১৯৬৭ সাল থেকে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা দলটি মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ ভূমির ওপর তাদের নিয়ন্ত্রণ জোরদার করেছে।

Tags: ছত্তিশগড়পুলিশভারত
Previous Post

বিশ্বের প্রথম কোনো পেঙ্গুইনকে করা হল এমআরআই স্ক্যান

Next Post

‘প্রিয়তমা’য় শাকিবের লুক থাকবে অগোছালো!

Next Post
দুই যুবক বিমানবন্দরে দাঁড়িয়ে ছবি তুলছেন, একজন গ্লাস পরা, অন্যজন গাউনের মতো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'প্রিয়তমা'য় শাকিবের লুক থাকবে অগোছালো!

বাংলাদেশ ও জাপানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT