গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে মেয়র পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, সাবেক সচিব এমএম নিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ মামুন মন্ডল,গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এ সিটি ভোট করা হবে বলে জানা গেছে।
বুধবার (২৬ এপ্রিল) কর্মী সমর্থকদের নিয়ে জেলা শহরের বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং জাতীয় পার্টির কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
গত ৩ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশনের ১৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ইসি সচিব।
ইসি কর্মকর্তারা জানান, গত ১১ মার্চ থেকে এ সিটি নির্বাচনের ক্ষণগণনা শুরু হয়েছে। অর্থাৎ গত ১১ মার্চ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে এই সিটির ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।
গাজীপুর সিটি করপোরেশনে সর্বশেষ ভোট হয়েছে ২০১৮ সালের ২৭ জুন। নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর। পরবর্তী সাধারণ নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে ২০২৩ সালের ১১ মার্চ থেকে। অর্থাৎ আগামী গাজীপুর সিটির ভোটগ্রহণ করতে হবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে।









