চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ কেজি গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে একজনের ফাঁসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 26, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
সিঙ্গাপুরে গাঁজা পাচারকারী ব্যক্তির ছবি, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিভিন্ন দেশে গাঁজা বৈধ হলেও এখনো ভিন্ন পথে হাঁটছে সিঙ্গাপুর। দেশটিতে এক কেজি গাঁজা পাচারের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত এক বন্দিকে ফাঁসি দেওয়া হয়েছে। এই ঘটনায় মৃত্যুদণ্ড বাতিল করতে আন্তর্জাতিক আহ্বান থাকলেও তা উপেক্ষা করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৬ এপ্রিল) এই ফাঁসি কার্যকর করা হয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কর্তৃক এই ফাঁসি ‘জরুরি পুনর্বিবেচনা’ করার অনুরোধ জানিয়েছিল এবং ব্রিটিশ টাইকুন রিচার্ড ব্র্যানসনও এটি বন্ধ করার আহ্বান করেছিলেন। তবে সেসব আহ্বান অগ্রাহ্য করে মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর।

সিঙ্গাপুরের প্রিজন সার্ভিসের একজন মুখপাত্র এএফপিকে বলেন, সিঙ্গাপুরের বাসিন্দা তাঙ্গারাজু সুপিয়ার (৪৬) আজ চাঙ্গি প্রিজন কমপ্লেক্সে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে তাঙ্গারাজুকে ১ হাজার ১৭ দশমিক ৯ গ্রাম (৩৫ দশমিক ৯ আউন্স) গাঁজা পাচারের ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। সিঙ্গাপুরের আইনে এর অর্ধেক গাঁজা পেলেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। সেই হিসাবে ২০১৮ সালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয় এবং আপিল আদালত সেই সিদ্ধান্ত বহাল রাখে।

সোমবার জেনেভা ভিত্তিক গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসির সদস্য ব্র্যানসন তার ব্লগে লিখেছেন, তাঙ্গারাজুকে গ্রেপ্তারের সময় তার কাছে মাদক ছিল না এবং সিঙ্গাপুর একজন নিরপরাধ মানুষকে হত্যা করেছে।

তবে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাঙ্গারাজুর অপরাধ যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে প্রমাণিত হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এখনও কিছু দেশে মৃত্যুদণ্ড ব্যবহার করা হচ্ছে, মূলত এই মিথের কারণে যে এটি অপরাধকে প্রতিরোধ করে। অথচ তাঙ্গারাজুর পরিবার ক্ষমা প্রার্থনা করার পাশাপাশি পুনরায় বিচারের জন্য অনুরোধ করেছিল।

বুধবার কার্যকর করা মৃত্যুদণ্ড সিঙ্গাপুরে গত ছয় মাসের মধ্যে প্রথম।

Tags: ফাঁসিমৃত্যুদণ্ডসিঙ্গাপুর
Previous Post

ট্রেলারে আগ্রহ জাগালো প্রসূনের ‘প্রিয় সত্যজিৎ’

Next Post

মিথ্যা খবরে বিরক্ত, সাংবাদিকদের নিয়ে যা বললেন অমিতাভ

Next Post
অমিতাভের সঙ্গে শিশুর হাসিমুখের ছবি, উভয়ের গাল মুঠো করে ধরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথ্যা খবরে বিরক্ত, সাংবাদিকদের নিয়ে যা বললেন অমিতাভ

Mother and child shopping for dairy products in a supermarket. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় ‘গ্রোসারী রিবেট বিল’ পাস: প্রবাসী বাঙালিরাও পাবেন সুবিধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT