চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদানে বাংলাদেশ দূতাবাসসহ রাষ্ট্রদূতের বাসায় গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 26, এপ্রিল 2023
in প্রবাস সংবাদ, বাংলাদেশ
A A
সুদানে বাংলাদেশ দূতাবাসের বাইরে গুলির ক্ষতচিহ্নযুক্ত জানালা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর চলমান সংঘর্ষের ঘটনায় এবার হামলার মুখে পড়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। সুদানের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তারেক আহমেদের খার্তুমের বাসায় গুলি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সুদানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, গুলির আঘাতে দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ কর্মকর্তারা সুদানের রাজধানী খার্তুম ত্যাগ করে ২৪০ কিলোমিটার দূরের মাদানী শহরে অবস্থান করছেন।

গত শনিবার (২২ এপ্রিল) মেশিনগান দিয়ে দূতাবাসে হামলা করা হলে জানালা ও দেয়ালে বড় গর্ত তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ে। অন্যদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসাটি বিমানবন্দর ও সামরিক বাহিনীর এলাকার কাছাকাছি অবস্থিত, যেখানে সংঘর্ষের রেশ অনেক বেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, চলমান পরিস্থিতিতে সুদানের রাজধানী খার্তুমে নিরাপত্তা পরিস্থিতি নাজুক বিবেচনায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাসের অন্য কর্মকর্তারা বর্তমানে মাদানী শহরে অবস্থান করছেন। সেখান থেকে তারা সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছেন।

সুদানে বাংলাদেশি নাগরিক আছেন প্রায় দেড় হাজার। লড়াই শুরু হওয়ার পর শনিবার বাংলাদেশিদের সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়ে সতর্কতা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে মঙ্গলবার (২৫ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এ সিদ্ধান্ত প্রচারও শুরু করেছে।

Tags: গুলিবাংলাদেশ দূতাবাসহামলা
Previous Post

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গুলি করে হত্যা

Next Post

নর্থ কোরিয়ার কাছে সিগারেট বিক্রি করায় ৬ হাজার কোটি টাকা জরিমানা

Next Post
উচ্চ ভবনগুলোর মাঝে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়ার কাছে সিগারেট বিক্রি করায় ৬ হাজার কোটি টাকা জরিমানা

দুটি ব্যক্তি একটি দরজার সামনে বসে আছেন, একটি কুকুর পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেলারে আগ্রহ জাগালো প্রসূনের ‘প্রিয় সত্যজিৎ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT