চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল, সব কোচিং সেন্টার বন্ধে নির্দেশনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 25, এপ্রিল 2023
in শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৩০ এপ্রিল এসএসসি-সমমানের পরীক্ষা শুরু হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘১১টি শিক্ষাবোর্ডে মোট ৩ হাজার ৮১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ৭২ জাজার ১৬৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। কেন্দ্র সংখ্যা ২৯ হাজার ৮৯৮টি। গত বছরেরে তুলনায় এবার ৫০ হাজার ২৯৫ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। যার ৮০ ভাগই ছাত্রী।’

এ পরীক্ষায় এবার অংশ নিতে যাচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ পরীক্ষার্থী। এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে। ৩০ মিনিট পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালে ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। এবার প্রতিবন্ধীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় দেওয়া হবে।

এ ছাড়া আগামী আগস্ট মাসের মাঝামাঝি এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

Tags: এইচএসসি পরীক্ষাএসএসসি পরীক্ষাকোচিং সেন্টারশিক্ষামন্ত্রী
Previous Post

আমি চাই সবার সিনেমা দর্শক দেখুক: অনন্ত

Next Post

সুইমিং পুলে বৃদ্ধ লোকের ওপর ঝাঁপ, তারপরে মর্মান্তিক পরিণতি

Next Post
সুইমিং পুলের পানির গুণমান পরীক্ষা করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইমিং পুলে বৃদ্ধ লোকের ওপর ঝাঁপ, তারপরে মর্মান্তিক পরিণতি

মোবাইল ফোন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত মোবাইল ফোনের ভাঙা অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুখে মোবাইল ফোন বিস্ফোরণে ৮ বছরের শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT