চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক চাপে লিডার’র শো বাড়ালো যমুনা ব্লকবাস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:06 অপরাহ্ন 23, এপ্রিল 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর নতুন সংবাদ ও প্রোগ্রাম প্রচার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির প্রথম দিনেই আলোড়ন ফেলে দিয়েছে শাকিব খানের সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। দেশের প্রতিটি সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে।

একইসাথে মাল্টিপ্লেক্সেও ‘লিডার’ দেখতে দর্শকদের চাপ বেড়েছে। এ কারণে তিনটি শো থেকে বাড়িয়ে রবিবার থেকে দৈনিক পাঁচটি শো চালাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ।

এর সহকারী মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, প্রথমদিনে ‘লিডার’ দেখতে দর্শকদের চাপ বেশি দেখা গেছে। এ কারণে দ্বিতীয়দিন থেকে পাঁচটি শো রাখা হয়েছে।

মুক্তির প্রথমদিনেই যমুনাতে ৮০ শতাংশ দর্শক পাওয়া গেছে বলে জানান তিনি। আরও বলেন, যমুনাতে সাতটি ঈদের সিনেমা চলছে। লিডার ছাড়াও দর্শক জ্বীন এবং ‘কিল হিম’ বেশ ভালো দেখছেন।

ঈদ উপলক্ষ্যে ১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’। দর্শকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবিটি প্রথমদিন থেকে হুমড়ি খেয়ে দেখছেন দর্শক।

পরিচালক বলেন, প্রথমদিনে লিডার থেকে খুব ভালো ফিডব্যাক এসেছে। সকল দর্শকদের কৃতজ্ঞতা যারা লিডারকে পছন্দ করছেন। আমার বিশ্বাস আগামীতে পরিবার পরিজন সবাইকে নিয়ে এসে লিডার দেখবেন।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সীমান্ত প্রমুখ।

Tags: ঈদের ছবিবুবলীমিশা সওদাগরলিড বিনোদনলিডারলিডার আমিই বাংলাদেশশহীদুজ্জামান সেলিমশাকিব খানসীমান্ত
Previous Post

ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

Next Post

মিয়ানমারের সামরিক সরকার ঘনিষ্ঠ নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যা

Next Post
নির্বাচন কমিশন ভবনের সামনে একজন নারী মোটরসাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের সামরিক সরকার ঘনিষ্ঠ নির্বাচন কর্মকর্তাকে গুলি করে হত্যা

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি শপথ গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতির শপথ ২৪ এপ্রিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT