চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আত্মসমর্পণ করেছেন বহুল আলোচিত অমৃতপাল সিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 23, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
অমৃতপাল সিং এর আত্মসমর্পণের সময় ছবি, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে বহুল আলোচিত পলাতক অমৃতপাল সিং মোগায় পাঞ্জাব পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। গত ১৮ মার্চ থেকে তিনি পলাতক ছিলেন। পুলিশ অনুরোধ করেছে, মানুষ যেনো শান্তি বজায় রাখে এবং ভুয়া খবর না ছড়াতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার (২৩ এপ্রিল) অমৃতপাল সিংকে গ্রেপ্তারের পরে এক টুইট বার্তায় পুলিশ বলেছে, নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করছি। কোনো ভুয়া খবর শেয়ার করবেন না, সর্বদা যাচাই করুন এবং শেয়ার করুন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৯ বছর বয়সী অমৃতপাল সিং মোগা জেলার রোদে গ্রামের একটি গুরুদ্বারে আত্মসমর্পণ করেছিলেন। কট্টরপন্থী প্রচারকের হেফাজতে নেয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় ঐতিহ্যবাহী সাদা পোশাক পরতে।

অমৃতপাল সিংকে আসামের ডিব্রুগড়ে স্থানান্তরিত করা হচ্ছে, যেখানে তার আটজন সহযোগীকে ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা আইনের অধীনে বন্দী করা হয়েছে।

ভারত সরকার অমৃতপাল সিংকে পাকিস্তানের এজেন্ট হিসাবে বর্ণনা করেছে। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন এবং প্রায়শই তাকে সশস্ত্র সমর্থকদের দ্বারা রক্ষা করতে দেখা যায়। তিনি নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন এবং তার সমর্থকদের মধ্যে ভিন্দ্রানওয়ালে ২ দশমিক ০ নামে পরিচিত।

অমৃতপাল সিং এর সমর্থকরা আজনালায় একটি থানায় হামলা চালানোর এক মাস পর ১৮ মার্চ পাঞ্জাব পুলিশ অমৃতপাল সিং এবং তার দল ‘ওয়ারিস পাঞ্জাব দে’-এর সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া শুরু করেছিল।

ফেব্রুয়ারি মাসে অমৃতপাল সিং এবং তার সমর্থকরা তলোয়ার ও বন্দুক নিয়ে ব্যারিকেড ভেঙ্গে অমৃতসর শহরের উপকণ্ঠে আজনালা থানায় প্রবেশ করে এবং তার একজন সহযোগীকে মুক্তি দেয়ার জন্য পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।

কর্মকর্তারা বলছেন, তার বিরুদ্ধে পদক্ষেপটি আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব, কেন্দ্র এবং বিজেপি শাসিত আসামের মধ্যে একটি সমন্বিত প্রচেষ্টা ছিল। সূত্র বলছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ২ মার্চ এক বৈঠকে অমৃতপাল সিংকে গ্রেপ্তার করার পরিকল্পনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করেছিলেন।

অমৃতপাল সিং এবং তার সহযোগীদের বিভিন্ন শ্রেণীর মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের উপর হামলা এবং সরকারী কর্মচারীদের দ্বারা আইনানুগ দায়িত্ব পালনে বাধা সৃষ্টির সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ফৌজদারি মামলার অধীনে মামলা করা হয়েছিল।

 

Tags: অমৃতপাল সিংপলাতকপলাতক আসামি গ্রেফতারভারত
Previous Post

দেশের ২০ জেলায় বৃষ্টি-ঝড়ের পূর্বাভাস

Next Post

চ্যানেল আইতে রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে প্রকাশিত-অপ্রকাশিত নানা কথা

Next Post
চ্যানেল আই অনলাইন: প্রবীণ ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইতে রাষ্ট্রপতির একান্ত সাক্ষাৎকারে প্রকাশিত-অপ্রকাশিত নানা কথা

শিক্ষার্থীরা ঈদ-উল-ফিতর উপলক্ষে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপের বিভিন্ন দেশে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT